Advertisement
E-Paper

রাতেই কলকাতা ফিরলেন মমতা

বাংলাদেশ সফর শেষে শনিবার রাতেই কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে মমতাকে অনুরোধ করেছিলেন আরও একটি দিন থেকে যেতে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজিও ছিলেন থাকতে। কিন্তু, রবিবার সকালে ঢাকা থেকে কলকাতাগামী কোনও বিমান নেই। ওই দিন রাতে কলকাতায় ফেরার বিমান আছে। তাই শেখ হাসিনার আতিথ্যে অল্প কিছু আহার করেই কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ২১:০৬
দুই নেত্রীর উষ্ণ আলিঙ্গন। পিটিআইয়ের তোলা ছবি।

দুই নেত্রীর উষ্ণ আলিঙ্গন। পিটিআইয়ের তোলা ছবি।

বাংলাদেশ সফর শেষে শনিবার রাতেই কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে মমতাকে অনুরোধ করেছিলেন আরও একটি দিন থেকে যেতে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজিও ছিলেন থাকতে। কিন্তু, রবিবার সকালে ঢাকা থেকে কলকাতাগামী কোনও বিমান নেই। ওই দিন রাতে কলকাতায় ফেরার বিমান আছে। তাই শেখ হাসিনার আতিথ্যে অল্প কিছু আহার করেই কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী।

শনিবার বিকেলেই নরেন্দ্র মোদী, শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাক্ষরিত হয় ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি। সাক্ষরিত হয় আরও কয়েকটি চুক্তি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy