E-Paper

রাজারহাট না নিউ টাউন — কোথায়, কেন ফ্ল্যাট কিনবেন? রইল তারই সুলুকসন্ধান

রাজারহাট খুব পরিকল্পিত, আধুনিক ও দ্রুত উন্নয়নশীল এলাকা। নিউ টাউন একটি সুপরিকল্পিত স্যাটেলাইট সিটি, যেখানে উন্নতমানের সুযোগ-সুবিধাসহ বহুতল আধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে। আধুনিক পরিকাঠামো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাজারহাট এবং নিউটাউন সকলের কাছেই এক বড় আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৩
রাজারহাট না নিউ টাউন কোথায় কিনবেন ফ্ল্যাট?

রাজারহাট না নিউ টাউন কোথায় কিনবেন ফ্ল্যাট?

রাজারহাট এবং নিউ টাউন, কলকাতার সবচেয়ে দ্রুত বিকাশমান অঞ্চলগুলির মধ্যে অন্যতম, যা আজ সকলের কাছেই এক বড় আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক পরিকাঠামো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকেই বিনিয়োগ করতে চান এমন এক আবাসন প্রকল্পে যেখানে তারা একইসঙ্গে উপভোগ করতে পারবেন বিলাসবহুল জীবনযাত্রা এবং শহরের যেকোনও জায়গায় সহজেই পৌঁছে যাবার সুবিধা।

কেন রাজারহাটে ফ্ল্যাট কিনবেন?

রাজারহাট খুব পরিকল্পিত, আধুনিক ও দ্রুত উন্নয়নশীল এলাকা। বড় রাস্তা, খোলা জায়গা, সুন্দর পরিবেশ, সব মিলিয়ে বসবাসের জন্য আরামদায়ক। এখানে সল্ট লেক সেক্টর V এবং বিমানবন্দরের সঙ্গে চমৎকার সংযোগ ব্যবস্থা রয়েছে, যা যাতায়াত অনেক সহজ করে।

আইটি হাবগুলি এখানে খুবই কাছে, যার কারণে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এই জায়গা আদর্শ এবং অফিস কাছে বলে সময়েও বাঁচে।

সিটি সেন্টার ২ এবং অ্যাক্সিস মলের মতো একাধিক শপিং মলের পাশাপাশি বিলাসবহুল হোটেল এবং রেস্তোরাঁয় যাতায়াতের সুবিধার কারণে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ রয়েছে হাতের কাছেই।

এছাড়াও এখানে পার্ক, লেক এবং সবুজ জায়গা অনেক বেশি, যার কারণে দূষণ অনেক কম।

‘ডিটিসি ডাউনটাউন’

‘ডিটিসি ডাউনটাউন’

এই সব সুবিধা নিয়েই রাজারহাটে গড়ে উঠেছে ‘ডিটিসি ডাউনটাউন’। এটি এমনই এক প্রকল্প যা প্রায় ১০ একর জমির উপর তৈরি হয়েছে। এই বিলাসবহুল আবাসনে রয়েছে ৬টি সুউচ্চ টাওয়ার, প্রতিটি B+G+২৯ তলা বিশিষ্ট। বিস্তৃত এই প্রকল্পে ৩০টিরও বেশি বিশ্বমানের সুযোগ-সুবিধা রয়েছে, যা আধুনিক শহুরে জীবনের প্রতিটি প্রয়োজন পূরণ করে। সবচেয়ে বড় কথা, পুরো প্রজেক্টের ৭২% অংশই খোলা জায়গা, ফলে কংক্রিটের ভিড়ের মধ্যেও এখানে মিলবে খোলা আকাশ এবং সবুজের স্পর্শ। ফ্ল্যাট বাছাইয়ের ক্ষেত্রেও রয়েছে সুবিধা। আপনি আপনার পছন্দ এবং সাধ্য মতো বেছে নিতে পারেন ২/৩/৪ বেডরুম সহ ফ্ল্যাট।

এখানে রয়েছে রাজারহাটের সবচেয়ে বড় ১,০০,০০০ বর্গ ফুটের গ্রিন পোডিয়াম, যেখানে বাসিন্দারা সবুজের মধ্যেই সময় কাটাতে পারবেন, হাঁটতে পারবেন বা পরিবারের সঙ্গে নিরিবিলি মুহূর্ত উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে দুটি আলাদা ক্লাব নিয়ে ১,১০,০০০ বর্গ ফুটের বিশাল ক্লাবহাউসের সুবিধা। ১০,০০০ বর্গ ফুটের ‘ক্লাব ডাউনটাউন’ এবং ১,০০,০০০ বর্গ ফুটের ‘ক্লাব অ্যাটলাস’ মিলিয়ে আপনাকে দেবে এক বিলাসবহুল জীবনযাত্রার অভিজ্ঞতা, যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে আপনি আপনার একান্ত মুহূর্ত কাটাতে পারবেন আয়েসে।

আর কী কী সুবিধা রয়েছে ‘ডিটিসি ডাউনটাউন’-এ?

  • সুইমিং পুল এবং জিম
  • জগিং ট্র্যাক এবং ওপেন লন
  • ব্যাঙ্কোয়েট হল এবং পার্টি লন
  • ইনডোর গেমস, বোলিং এবং ক্রিকেট জ়োন
  • শিশুদের জন্য নির্দিষ্ট খেলার জায়গা
  • কো-ওয়ার্কিং স্পেস, ক্যাফে এবং মিনিপ্লেক্স
  • স্পা, স্যালন এবং ওয়েলনেস সুবিধা
  • এটি একটি ৬-লেন এক্সপ্রেসওয়ের উপর অবস্থিত, ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যাতায়াত সহজ

দাম কত?

এখানে ২ বেডরুম সহ ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ৫৫ লক্ষ টাকা থেকে, ৩ বেডরুম সহ ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ৬৫ লক্ষ টাকা থেকে এবং ৪ বেডরুম সহ ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ১.২ কোটি টাকা থেকে।

কিন্তু যদি রাজারহাটের বদলে নিউ টাউন-এ ফ্ল্যাট কিনতে চান তাহলে কী কী সুবিধা পাবেন?

নিউ টাউন একটি সুপরিকল্পিত স্যাটেলাইট সিটি, যেখানে উন্নতমানের সুযোগ-সুবিধাসহ বহুতল আধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে।

হিডকো/এনকেডিএ-র চমৎকার পরিকল্পনার কারণে এখানে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে। চারদিক সবুজঘেরা হওয়ায় পরিবেশ শান্ত, স্নিগ্ধ এবং দূষণ অনেক কম।

আইটি হাব কাছে হওয়ায় কাজের ক্ষেত্রে সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনই মেট্রো, বাস, ক্যাব সহজেই পাওয়া যায় তাই যোগাযোগ অনেক বেশি সুবিধাজনক। শপিং মল, রেস্তোরাঁর পাশাপাশি এখানে রয়েছে ইকোপার্কের মতো বিনোদনের জায়গা, যেখানে বড়দের পাশাপাশি ছোটরাও নিজেদের মতন করে সময় কাটাতে পারবে।

নিউ টাউন, ফ্ল্যাটে বিনিয়োগ করার জন্য আদর্শ জায়গা কারণ ভবিষ্যতে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা এই এলাকায় অনেক বেশি।

‘ডিটিসি স্টিলওয়াটার্স’

‘ডিটিসি স্টিলওয়াটার্স’

এইসব সুবিধার কথা মাথায় রেখে নিউ টাউনে গড়ে উঠেছে ‘ডিটিসি স্টিলওয়াটার্স’। ভাবুন তো পুকুরের ধারে আপনার বাড়ি যেখানে ঠান্ডা হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতার মধ্যে কাটবে আপনার সারা দিন। ৫.১ একর জমির ওপর পরিকল্পিতভাবে তৈরি এই আবাসনটি আধুনিক জীবনযাপন এবং প্রকৃতির স্নিগ্ধতা, এই দুটিকেই সঙ্গে নিয়ে তৈরি হয়েছে। প্রায় ৭২% খোলা জায়গা, প্রাকৃতিক পুকুর যেখানে শাপলার সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে প্রতিদিনের জীবন মানেই শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির কাছাকাছি থাকা।

‘ডিটিসি স্টিলওয়াটার্স’-এ আছে মোট ৪৫২টি ইউনিট, তিনটি টাওয়ার, G+২২ এবং G+৩P+২০ তলা বিশিষ্ট। প্রতিটি ফ্ল্যাট এমনভাবে পরিকল্পিত, যাতে পর্যাপ্ত জায়গা এবং আলো-বাতাস বজায় থাকে। বিনোদনের জন্য রয়েছে চারিদিকে সবুজবেষ্টিত বিশাল ক্লাবহাউস, পোডিয়াম লেভেলে রয়েছে ১৮টি অ্যাক্টিভিটি জ়োন।

আর কী কী সুবিধা রয়েছে ‘ডিটিসি স্টিলওয়াটার্স’-এ?

  • সুইমিং পুল
  • শিশুদের খেলার জায়গা
  • ব্যাডমিন্টন কোর্ট
  • বক্স ক্রিকেট
  • পিকল বল
  • ফ্লোটিং ফাউন্টেন
  • জগিং ট্র্যাক
  • সাইকেল ট্র্যাক
  • পোষ্যদের জন্য নির্ধারিত জায়গা
  • প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নির্ধারিত জায়গা
  • ফ্লোর চেস
  • ধ্যান করার প্যাভিলিয়ন
  • স্কেটিং রিঙ্ক
  • রিফ্লেক্সলোজি কোর্ট
  • ফলের বাগান
  • জিম

দাম কত?

এখানে ৩ এবং ৪ বেডরুম সহ ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ৯০ লক্ষ টাকা থেকে।

নতুন বছরের শুরু হোক নতুন ভাবে। ‘ডিটিসি’-র ফ্ল্যাট বুকিংয়ে চলছে আকর্ষণীয় পয়লা বৈশাখ অফার। এই সময়ে ফ্ল্যাট বুক করলে ‘সেনকো গোল্ড’-এর তরফ থেকে পাবেন ৪ লক্ষ টাকা পর্যন্ত গিফট ভাউচার।

‘ডিটিসি’-র বিভিন্ন প্রকল্পে এখন স্বপ্নের বাড়ি আরও সহজলভ্য। জোকা মেট্রোর কাছে অবস্থিত DTC Sojon-এ পাবেন শহরের কাছাকাছি আধুনিক জীবন উপভোগ করার একটি দারুণ সুযোগ। এখানে ২ এবং ৩ বেডরুম সহ ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ৪৮ লক্ষ টাকা থেকে।

একইভাবে, জোকা মেট্রোর কাছেই DTC Palm Grove-এ পাবেন প্রিমিয়াম ৩ এবং ৪ বেডরুম সহ ভিলা, যার দাম শুরু ১.১৫ কোটি টাকা থেকে। যারা আরও বড় এবং বিলাসবহুল জীবন চান তাদের জন্য এই প্রকল্প আদর্শ।

অন্যদিকে, মধ্যমগ্রামে DTC Good Earth প্রকল্পে ২ এবং ৩ বেডরুম সহ ফ্ল্যাট পাওয়া যাচ্ছে ৪৩ লক্ষ টাকা থেকে। সাশ্রয়ী দামে সুন্দর ও আরামদায়ক জীবনের জন্য এটি একটি চমৎকার পছন্দ।

এই প্রতিবেদনটি ‘ডিটিসি’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

own flat Rajarhat Newtown Flat price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy