E-Paper

‘ফসিল্‌স খাস মহাঝড়’-এ উত্তাল হল কলকাতা, সাক্ষী থাকল এক স্মরণীয় সন্ধ্যার

‘ফসিল্‌স’-এর টানা তিন ঘণ্টার প্রাণবন্ত অনুষ্ঠান মাতিয়ে রেখেছিল হাজার হাজার দর্শককে। সম্পূর্ণ হাউসফুল স্টেডিয়ামে প্রতিটি গান যেন একসঙ্গে উদ্‌যাপন করেছেন অনুরাগীরা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৮:৪১
রূপম ইসলাম

রূপম ইসলাম

বাংলা রকের ইতিহাসে আরও এক স্মরণীয় অধ্যায় যোগ হল ৭ জুন। মহাঝড় উঠেছিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সুর, আবেগ ও উন্মাদনাকে এক করে শহর সাক্ষী থাকল ‘ফসিল্‌স খাস মহাঝড়’-এর, আয়োজনে ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’, সহযোগিতায় ‘প্ল্যানেট ইথ্রী’ ও এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম এবং মাই কলকাতা।

‘ফসিল্‌স’-এর টানা তিন ঘণ্টার প্রাণবন্ত অনুষ্ঠান মাতিয়ে রেখেছিল হাজার হাজার দর্শককে। সম্পূর্ণ হাউসফুল স্টেডিয়ামে প্রতিটি গান যেন একসঙ্গে উদ্‌যাপন করেছেন অনুরাগীরা।

অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই স্টেডিয়ামজুড়ে ছিল প্রবল উৎসাহ ও উন্মাদনা। ‘ফসিল্‌স’-এর জনপ্রিয় পুরনো গান হোক বা নতুন অ্যালবাম ‘ফসিল্‌স ৭’-এর গান, প্রতিটি গানের সঙ্গে গলা মিলিয়েছেন দর্শকরা। এই প্রথমবার ‘ফসিল্‌স ৭’-এর সবকটি গান শ্রোতারা লাইভ শুনতে পেলেন। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্য রাজ্য থেকেও বহু অনুরাগীরা কলকাতায় এসেছিলেন। দর্শকদের বিপুল উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে অনেকেই মনে করছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং সফল ‘ফসিল্‌স’ কনসার্ট।

আয়োজক সংস্থা ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’-এর মতে, ‘ফসিল্‌স খাস মহাঝড়’ তাদের আয়োজিত সবচেয়ে বড় এবং সফল অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। অনুষ্ঠানের সাফল্যে খুশি এই সংস্থার ডিরেক্টর প্রশান্ত কুমার সুর বলেন, “ফসিল্‌স খাস মহাঝড় এত ভাল সাড়া পেয়েছে দেখে আমরা খুবই আনন্দিত। নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজার হাজার দর্শককে ব্যান্ডের প্রতিটি গানের সঙ্গে গলা মেলাতে দেখা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। এটাই বাংলা রকের আসল শক্তি।”

এই আয়োজনের মাধ্যমে একত্র হয়েছিল বাঙালির কাছে সমানভাবে প্রিয় দুটি নাম— ‘ফসিল্‌স’ এবং ‘বোরোলিন’। ‘বোরোলিনের খাস সাবান’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠান শুধু একটি কনসার্টই নয়, বরং বাঙালির সংস্কৃতি ও আবেগের এক বিশেষ মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। প্রায় ১০০ বছর ধরে ‘বোরোলিন’ যেমন বাঙালির জীবনের অংশ, তেমনই প্রায় ৩০ বছর ধরে ‘ফসিল্‌স’ বাংলা রকের জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে এবং প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মন ছুঁয়ে চলেছে। এছাড়াও এই অনুষ্ঠানকে সফল করতে অন্যান্য স্পনসর যেমন ‘পীড়ী’, ‘নিক্কো পার্ক’, ‘93.5 রেড এফএম’ এবং ‘ডো এস ইউ লাইক’-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

দর্শকদের বিপুল উপস্থিতি এবং উৎসাহ এই কনসার্টকে এক অন্য মাত্রা দিয়েছে। সম্পূর্ণ ভরা স্টেডিয়াম এবং অনুরাগীদের উচ্ছ্বাস আবারও প্রমাণ করে দিল যে বাংলা রকের প্রতি মানুষের ভালবাসা আজও একই রকম। একইসঙ্গে এই আয়োজন দেখিয়ে দিল, প্রায় তিন দশক পরেও ‘ফসিল্‌স’ কী ভাবে সব বয়সের শ্রোতাদের হৃদয়ে নিজের জায়গা ধরে রেখেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে যখন হাজার হাজার মানুষ একসঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন, তখন সেই মুহূর্ত হয়ে উঠেছিল সত্যিই সারা জীবন মনে রাখার মতো। এক কথায়, ‘ফসিল্‌স খাস মহাঝড়’ শুধু একটি গানের অনুষ্ঠান ছিল না, বরং বাংলা রকের প্রতি ভালবাসার এক বড় উদ্‌যাপন ছিল, যার সাক্ষী থাকল গোটা কলকাতা।

এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

Fossils Rupam Islam Live Performance Music Concert

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy