E-Paper

উচ্চমাধ্যমিকের পর সফল ভবিষ্যৎ গড়ার দিশা দেখাচ্ছে কলকাতার অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

‘মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি’ এমন একটি আধুনিক ও মানবিক পরিবেশ গড়ে তুলেছে, যা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের সামগ্রিক সাফল্যের কথা মাথায় রেখে তৈরি।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:১৫

আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন? ভাবছেন কোন পথে হাঁটলে তার কেরিয়ার সুরক্ষিত হবে? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ‘মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (MSIT)-তে, যেখানে উপযুক্ত পাঠ্যক্রমের হাত ধরে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করা হয়।

এই প্রতিষ্ঠান বিশ্বাস করে যে শুধু একটা ডিগ্রি দিলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। তাই 'মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি' এমন একটি আধুনিক ও মানবিক পরিবেশ গড়ে তুলেছে, যা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের সামগ্রিক সাফল্যের কথা মাথায় রেখে তৈরি।

কেন 'মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি' বিশেষ?

এখানকার সম্পূর্ণ পাঠ্যক্রম ও সিলেবাস নির্ধারিত হয় ‘মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভাসিটি অফ টেকনোলজি’ (MAKAUT)-এর সর্বশেষ নির্দেশিকা মেনে। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের উন্নত শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো জাতীয় স্তরে স্বীকৃত এবং NAAC দ্বারা অনুমোদিত।

এখানে নিয়মিতভাবে শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়, যাতে বিশ্ববদ্যালয়ের মূল পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা আজ যা শিখছে, তা যেন ভবিষ্যতের চাকরির বাজারেও ১০০% কাজে লাগে।

এখানে রয়েছে বিভিন্ন আধুনিক বি.টেক (B.Tech) কোর্স যেমন- AlandDS, CSE, CSE-AIML, CSE-CybSec, CSE-DataSc, CSE-CS & IT, CSE-IT, CSBS, IT, ECE, CIVIL, EE এবং ME। পাশাপাশি রয়েছে সময়ের চাহিদা অনুযায়ী আরও নানা জনপ্রিয় ৪-বছরের প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেমন- BBA, BBA (HM) এবং BCA। উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে MCA এবং এম.টেক (M.Tech)-এর অধীনে GEOTECH, STRUCTURAL, CSE ও ECE করার সবরকম অত্যাধুনিক পরিকাঠামো।

সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ

কলকাতা হোক বা জেলার কোনও শহর, মফস্বল কিংবা গ্রাম— সব ধরনের শিক্ষার্থীর জন্যই 'মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি'-এর দরজা খোলা। বিশেষ করে বাংলা মাধ্যম বা নন-ইংলিশ মিডিয়াম থেকে আসা ছাত্রছাত্রীরা যাতে ইংরেজিতে কথা বলার দ্বিধার কারণে পিছিয়ে না পড়ে, তার জন্য এখানে রয়েছে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা।

প্রতিষ্ঠানের অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং বিশেষ পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসের মাধ্যমে অত্যন্ত সহানুভূতির সাথে, সহজ ও ঘরোয়া পরিবেশে ইন্টারভিউ ফেস করা বা পাবলিক প্রেজেন্টেশনের ট্রেনিং দেওয়া হয়। ফলে সব জায়গার পড়ুয়ারাই সমান আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ পায়।

প্রথম থেকেই মেন্টর এবং অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা

উচ্চমাধ্যমিকের পর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোই শিক্ষার্থীদের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ের মানসিক চাপ কমাতে কলেজ শুরু হওয়ার আগেই এখানে বিশেষ ক্লাস এবং টেস্টের ব্যবস্থা করা হয়।

WBJEE, JEE Mains যেকোনও কঠিন পরীক্ষার স্ট্র্যাটেজি এবং নিখুঁত টাইম ম্যানেজমেন্ট সহজে রপ্ত করতে সাহায্য করেন অভিজ্ঞ শিক্ষকেরা।

পাশাপাশি, কলেজে ঢোকার প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন নির্দিষ্ট শিক্ষক-মেন্টর। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা।

আধুনিক প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ

এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকে না, বরং আধুনিক লাইভ প্রজেক্টে সরাসরি কাজ করার সুযোগ পায়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও বহুজাতিক সংস্থায় ইন্টার্নশিপের ব্যবস্থাও রয়েছে। বিশেষ করে সিভিল ও মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থীরা লাইভ সাইটে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের ভবিষ্যতের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলে। পাশাপাশি, বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও পাওয়া যায়।

নিজের ব্যবসা শুরু করার জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা

আপনার কি নিজস্ব স্টার্ট-আপ গড়ার স্বপ্ন আছে? এই প্রতিষ্ঠানের ইনকিউবেশন সেন্টার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। এখানে নতুন ব্যবসার জন্য ফান্ডিংয়ের সুযোগ, বিশেষজ্ঞদের পরামর্শ এবং শিল্পক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও মানসিক প্রস্তুতি গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্ব

'মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি' শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেয়। পেশাদার কাউন্সেলিং, বিভিন্ন ওয়েলনেস প্রোগ্রাম এবং সুন্দর ও প্রাণবন্ত ক্যাম্পাসের পরিবেশ শিক্ষার্থীদের মানসিক, ব্যক্তিগত ও শিক্ষাগত উন্নয়নে সহায়তা করে।

এই প্রতিষ্ঠানের কী কী বিশেষত্ব রয়েছে?

  • আধুনিক প্রযুক্তির লাইভ প্রজেক্টে কাজ এবং শীর্ষস্থানীয় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ
  • সব ধরনের শিক্ষার্থীর জন্য গ্লোবাল কমিউনিকেশন ট্রেনিং ও আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব
  • WBJEE ও JEE Main-এর প্রস্তুতির জন্য অ্যাডভান্সড মক টেস্ট এবং বিশেষ গাইডেন্স
  • সারা বছর শিক্ষার্থীদের পাশে থাকেন ব্যক্তিগত মেন্টর ও কাউন্সেলর

প্রতিষ্ঠানের একজন প্রাক্তনী এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, "এই কলেজ আমাকে শুধু একটি ডিগ্রি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস, সঠিক দিকনির্দেশনা এবং একটি সফল কেরিয়ার গড়ার সুযোগ। ভাষাগত জড়তা কাটিয়ে উঠতে এখানকার পরিবেশ ও প্রশিক্ষণ আমাকে অনেক সাহায্য করেছে। পাশাপাশি, মেন্টরদের সহযোগিতা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা আমার পেশাগত জীবনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল।"

এখানে ছাত্রছাত্রীরা শুধু শিক্ষার্থী নয়, তারা ভবিষ্যতের সফল পেশাদার হিসেবে গড়ে ওঠে। আধুনিক শিক্ষাপদ্ধতি, হাতে-কলমে শেখার সুযোগ এবং অভিজ্ঞ মেন্টরদের নিয়মিত দিকনির্দেশনায় তাদের সাফল্যের পথ হয়ে ওঠে আরও সহজ ও সুগম।

অ্যাডমিশনের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://www.msit.edu.in/

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Technology in education Career Advice WB Education Courses for future

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy