জীবনের প্রতিটি পর্যায়ে হাড় বিভিন্নভাবে শরীরকে সহায়তা করে। শৈশবের বেড়ে ওঠা থেকে প্রাপ্তবয়স্ক জীবনের ব্যস্ততা, তারপর বয়সবৃদ্ধির সঙ্গে আসা নানা পরিবর্তনের সময়েও, হাড়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহিলাদের জীবনে তেমনই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল মেনোপজ় বা রজোনিবৃত্তি, যখন হাড়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
এই সময়েই হাড় ক্ষয়ের প্রবণতা বাড়তে শুরু করে, অনেক সময়ই কোনও নির্দিষ্ট লক্ষণ ছাড়াই। বাস্তবে, রজোনিবৃত্তির পর প্রথম ৫ থেকে ৭ বছরের মধ্যেই হাড়ের ঘনত্ব প্রায় ২০% পর্যন্ত কমে যেতে পারে। তাই নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ1 যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই এ বিষয়ে সময়মতো সচেতন হওয়া খুবই জরুরি। এই পরিবর্তন অনেক ক্ষেত্রেই কোনও লক্ষণ ছাড়া ঘটে, তাই সব সময় তা সহজে বোঝা যায় না। তবে কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতির কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন:
- পেশিতে দুর্বলতা বা অবসাদ
- হাড় বা জয়েন্টে অস্বস্তি
- ঘন ঘন ক্লান্তি অনুভব করা
- পেশিতে খিঁচুনি বা টান ধরা
- শরীরে উৎসাহের অভাব
কিছু গবেষণায় দেখা গেছে, পিক বোন মিনারেল ডেনসিটি অথবা বিএমডি ১০% বাড়ানো গেলে অস্টিওপোরোসিস হওয়ার সময় প্রায় ১৩ বছর2,3 পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
এই লক্ষণগুলো অনেক সময় নজর এড়িয়ে যায়। আর সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বয়সের বিভিন্ন পর্যায়ে শরীরের ক্যালসিয়ামের চাহিদা বদলাতে থাকে। তাই নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে সময়ের সঙ্গে হাড়ের শক্তি ও চলাফেরার স্বাভাবিক ক্ষমতা বজায় রাখা কঠিন হয়ে যেতে পারে।
কেন সময় মতো পদক্ষেপ করা জরুরি?
পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি শুরু থেকেই নিয়মিত গ্রহণ করলে মেনোপজ়়ের আগে এবং পরে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে ৬০ বছরের বেশি4 বয়সী মহিলাদের ক্ষেত্রে এটি হাড় ভাঙার ঝুঁকিও কমাতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে।
মেনোপজ়়ের পরে কী কী পরিবর্তন ঘটে?
মেনোপজ়় শুরু হওয়ার আগে থেকেই হাড় ক্ষয় বেড়ে যেতে পারে। এর পরে প্রথম কয়েক বছর তা আরও দ্রুত হতে পারে। এর একটি প্রধান কারণ হল শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা7,8 কমে যাওয়া, যার ফলে কমবেশি ৩০ মি.গ্রা/দিন হিসেবে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে।
ইস্ট্রোজেন এমন একটি হরমোন, যা শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং হাড়কে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রজোনিবৃত্তির পরে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে শরীরে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমে যেতে পারে এবং প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম বেশি বেরিয়ে যেতে পারে। এর ফলে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়5।
এ ছাড়া হরমোনের এই পরিবর্তনের ফলে হাড়ের টিস্যুর বা কলাতন্তুর ভাঙ্গন ঘটে, ফলত হাড়ের গঠনের পরিবর্তে রক্তের মধ্যে ক্যালসিয়ামের প্রবেশ ঘটে। এতে হাড়ের স্বাভাবিক মেরামতের5 প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয় এবং সময়ের সঙ্গে হাড়ের শক্তি কমে যেতে পারে।
হাড় থেকে ক্যালসিয়াম কমে যাওয়া এবং শরীরে ক্যালসিয়াম কম শোষিত হওয়ার ফলে সময়ের সঙ্গে হাড় আরও দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ার ঝুঁকি বাড়ে, পাশাপাশি হাড়-সংক্রান্ত নানা সমস্যাও দেখা দিতে পারে।
এ ছাড়া মেনোপজ়়ের পরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় শরীরে ক্যালসিয়াম শোষণের ক্ষমতাও কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন আরও বাড়তে পারে। ফলে হাড়ের ক্ষয় দ্রুত হতে পারে এবং ভবিষ্যতে হাড় দুর্বল হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।
মেনোপজ়়ের আগে এবং পরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ
মেনোপজ়়ের আগে ও পরে শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন আরও বেড়ে যেতে পারে। তাই এই সময়ে প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, হাড়কে মজবুত রাখতে এবং শরীরে ক্যালসিয়াম ঠিকভাবে যাতে গৃহীত হয় তার জন্য প্রতিদিন প্রায় ১০০০ থেকে ১২০০ মি.গ্রা ক্যালসিয়ামের সঙ্গে পর্যাপ্ত ভিটামিন D3 গ্রহণ করা প্রয়োজন।5
তবে আজকের খাদ্যাভ্যাস ও বদলে যাওয়া জীবনযাত্রার কারণে প্রতিদিন প্রয়োজনমতো ক্যালসিয়াম গ্রহণ সবসময় সহজ হয় না। তাই অনেকের ক্ষেত্রেই এই চাহিদা পূরণে ঘাটতি থেকে যেতে পারে। এমন পরিস্থিতিতে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন হলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণে সাহায্য করতে পারে এবং হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সহায়ক হতে পারে।
প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে ‘শেলক্যাল ৫০০’
প্রাপ্তবয়স্কদের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে সাহায্য করার জন্য তৈরি ‘শেলক্যাল ৫০০’। বিশেষ করে রজোনিবৃত্তির সময়ে ও তার পরে মহিলাদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন D-এর প্রয়োজন বাড়তে পারে। সেই সময় হাড়ের স্বাস্থ্যের যত্নে ‘শেলক্যাল ৫০০’ সহায়ক হতে পারে।
‘শেলক্যাল ৫০০’ হাড় মজবুত রাখতে এবং পেশির স্বাভাবিক কাজকর্মে সহায়তা করে। দশকের পর দশক ধরে ভারতের চিকিৎসকদের ভরসার নাম হিসেবে ১নং ক্যালসিয়াম*, ‘শেলক্যাল ৫০০’ প্রতিদিনের জীবনে হাড়ের যত্নে সহায়তা করে।
মেনোপজ়় বা রজোনিবৃত্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এই সময়ে হাড়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। তাই হাড়কে প্রয়োজনীয় পুষ্টি ও সুরক্ষা দিতে সময়মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হন ‘শেলক্যাল স্ট্রং’ আজ ও আগামীকাল।
ডিসক্লেইমার: এই বিজ্ঞাপনী প্রতিবেদনটি এক শিক্ষনীক উদ্যোগ যার উদ্যেশ্য হল রজোনিবৃত্তিজনিত পরিবর্তন এবং হাড়ের স্বাস্থ্যের ওপর তাদের প্রভাব সম্বন্ধে সচেতনতা বাড়ানো। এটি চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। হাড়ের স্বাস্থ্য তথা পরিপূরক সম্বন্ধে ব্যক্তিগত পরামর্শের জন্য পাঠকদের যোগ্য স্বাস্থ্যসেবা পেশাদারের সঙ্গে কথা বলার অনুরোধ করা হচ্ছে।
ক্যালসিয়াম প্রডাক্টগুলোর জন্য *SMSRC Rx রিসার্চ ডেটা, MAT ফেব্রুয়ারি, 2026
তথ্যসূত্র :
1 Ji MX, Yu Q. Primary osteoporosis in postmenopausal women. Chronic Dis Transl Med. 2015 Mar 21;1(1):9-13.
2 Akhiiarova K, Khusainova R, Minniakhmetov I, Mokrysheva N, Tyurin A. Peak Bone Mass Formation: Modern View of the Problem. Biomedicines. 2023; 11(11):2982.
3 Hernandez CJ, Beaupré GS, Carter DR. A theoretical analysis of the relative influences of peak BMD, age-related bone loss and menopause on the development of osteoporosis. Osteoporos Int. 2003 Oct;14(10):843-7.
4The role of calcium in peri- and postmenopausal women: 2006 position statement of The North American Menopause Society. Menopause 13(6):p 862-877, November 2006.
5Meeta M. How Much Calcium Does an Indian Postmenopausal Woman Need? J Midlife Health. 2022 Jan-Mar;13(1):9-14.
6Satyadeep, Kavinder, S. and Rohilla (2008) ‘A Cross Sectional Study On Assessment Of Calcium Deficiency And Problems Associatedwith This In Females Of Mangali Area Of Hisar’, International Journal Dental and Medical Sciences Research, 2(5), pp. 181–185.
7Nordin BE, Need AG, Morris HA, Horowitz M, Robertson WG. Evidence for a renal calcium leak in postmenopausal women. J Clin Endocrinol Metab. 1991 Feb;72(2):401-7.
8Meeta M. How Much Calcium Does an Indian Postmenopausal Woman Need? J Midlife Health. 2022 Jan-Mar;13(1):9-14.
9Sözen T, Özışık L, Başaran NÇ. An overview and management of osteoporosis. Eur J Rheumatol. 2017 Mar;4(1):46-56.
এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। এই প্রতিবেদনটির জন্য আনন্দবাজার ডট কম-এর সম্পাদকমন্ডলী কোনওভাবে দায়ী নয়।