E-Paper

রাত-বিরেতে হঠাৎ শ্বাসকষ্ট! কী করা উচিত জানালেন বিশেষজ্ঞরা

যখনই ফুসফুস সংক্রান্ত কোনও অসুবিধা দেখা দেয়, তখন তাকে উপেক্ষা করা উচিত নয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৫৩
ফুসফুসের সমস্যাকে উপেক্ষা করা উচিত নয়

ফুসফুসের সমস্যাকে উপেক্ষা করা উচিত নয়

দূষণ হোক কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন ফুসফুসের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। যখনই ফুসফুস সংক্রান্ত কোনও অসুবিধা দেখা দেয়, তখন তাকে উপেক্ষা করা উচিত নয়।

এই ফুসফুসের সমস্যা নিয়েই সম্প্রতি আনন্দবাজার ডট কম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আলোচনায় বসেন মণিপাল হাসপাতাল, ব্রডওয়ের পালমনোলোজি বিভাগের প্রধান (রেসপিরেটরি এবং স্লিপ মেডিসিন), চিকিৎসক দেবরাজ যশ; জুনিয়র কনসালটেন্ট, চিকিৎসক কমলিকা মজুমদার এবং সহযোগী কনসালটেন্ট বিশ্বদীপ সাহা। এই আলোচনার মডারেটর ছিলেন মেডিকেল সার্ভিসের প্রধান, চিকিৎসক বিশ্বজিৎ মিত্র।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

ফুসফুসের সমস্যা নিয়ে আলোচনায় বসেন মণিপাল হাসপাতাল, ব্রডওয়ের পালমনোলোজি বিভাগের চিকিৎসক দেবরাজ যশ, কমলিকা মজুমদার এবং বিশ্বদীপ সাহা। এই আলোচনার মডারেটর ছিলেন চিকিৎসক বিশ্বজিৎ মিত্র।

অনেক সময়েই মানুষ বুঝতে পারেনা শ্বাসকষ্ট হলে কোন চিকিৎসকের কাছে যাবেন, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ইন্টারনাল মেডিসিন না ফুসফুসের বিশেষজ্ঞ! এই বিষয়ে চিকিৎসক দেবরাজ যশ বলেন, “কখনও যদি আপনাদের মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন। যদি আপনার কোনও ফুসফুসের রোগ অথবা হার্টের রোগ না থেকে থাকে কিন্তু অক্সিজেনের মাত্রা যদি ৮৮-এর নিচে হয় তৎক্ষণাৎ নিকটবর্তী এমার্জেন্সিতে যেতে হবে।”

তিনি আরও বলেন, “ফুসফুসের যে কোনও কারণে শ্বাসকষ্ট হলে তার সঙ্গে কাশি থাকবে। কাশি ছাড়া ফুসফুসের কারণে শ্বাসকষ্ট হয় না।”

এই ফুসফুসের চিকিৎসায় কী কী আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন হয়?

চিকিৎসক কমলিকা মজুমদার বলেন, “প্রাথমিকভাবে বুকের এক্স-রে করা হয়, তা ছাড়াও সিটি স্ক্যান করা হয়, এর পরের ধাপে যত রকমের ইন্টারভেনশনাল পদ্ধতি আছে তার মধ্যে সব থেকে বেশি যেটি করা হয় তা হল ব্রঙ্কোস্কোপি। ফুসফুসের বাইরের পর্দা পরীক্ষা করার জন্য আমরা আরও একটি যন্ত্র ব্যবহার করি তা হল থোরাকোস্কোপি।”

ফুসফুসের সমস্যায় সঠিক জীবনশৈলী মেনে চলা কতটা জরুরি?

চিকিৎসক বিশ্বদীপ সাহা জানান, “ধূমপান থেকেই বেশিরভাগ রোগ হয়। দ্বিতীয়ত, দূষণ থেকে শাসকষ্ট হয় এবং তৃতীয়ত, স্থূলতার জন্যও এই সমস্যাগুলো দেখা দেয়।”

তবে সঠিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে টিকাকরণও জরুরি। বছরে একবার শীত শুরু হওয়ার আগেই টিকা নিয়ে নেওয়া উচিত। ৫০ বছর অথবা ৬৫ বছরের ঊর্ধ্বে যাঁরা আছেন তাঁদের এই টিকা নিয়ে নেওয়া আবশ্যিক। কিন্তু ৫০ বছর বয়েসের নিচেও এই টিকা নেওয়া যায়।

এই প্রতিবেদনটি ‘মণিপাল হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Manipal Hospitals Pulmonary Treatment Lung Diseases Health care

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy