চিনে বাণিজ্য মেলায় যাচ্ছে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
লগ্নি টানতে চিনের ইউনান প্রদেশে যাচ্ছে রাজ্যের শিল্প দফতর। শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, জুনে ইউনানের কুনমিং শহরে বাণিজ্য মেলায় এই প্রথম যোগ দিচ্ছে রাজ্য। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে ইউনানের ১৬ জনের এক প্রতিনিধিদল সম্প্রতি অমিতবাবুর সঙ্গে বৈঠক করে। শিল্পমন্ত্রীর দাবি, রাজ্যে পাম্প, সাইকেল ও কেব্ল উৎপাদনে লগ্নিতে আগ্রহী তাঁরা। বৈঠক শেষে ওই প্রতিনিধিদলের সদস্যরা খড়্গপুরে শিল্প তালুক দেখতে যান।
মহীন্দ্রার উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়ায় ভাল বাজারের সম্ভাবনা আঁচ করে সেখানে নিজেদের প্রথম অনুমোদিত ডিলারশিপ খুলল মহীন্দ্রা ফার্স্ট চয়েস হুইলস। এক ছাদের তলায় বিভিন্ন ব্র্যান্ডের হাতফেরতা গাড়ি বিক্রেতা সংস্থাটির দাবি, এ রাজ্যে এটি তাদের ২৪তম শোরুম। দেশে মোট শোরুমের সংখ্যা ৫০৭।