বাইক বিপণনে
কলকাতায় ইতালীয় সুপারবাইকের ব্র্যান্ড বেনেল্লির প্রথম বিপণি খুলল ডিএসকে মোটো-হুইলস। মোহন মোটর সার্ভিসেসের সঙ্গে জোট বেঁধে রাজারহাটে শোরুমটি চালু করেছে সংস্থা। পাওয়া যাবে বেনেল্লি ব্র্যান্ডের ৩০০-১,১৩১ সিসি-র বাইক। দাম শুরু ৩ লক্ষ টাকা থেকে।
ব্যবসা বাড়াতে
চটজলদি পানীয় তৈরির বাজারে পা রাখল ইয়োর্স ফুড। এলাচ ও লেবুর স্বাদের চা ছাড়াও কফি তৈরির উপকরণ এনেছে সংস্থা। ‘কাফে মিনি’ নামে নিজস্ব চা-কফির ভেন্ডিং মেশিনও এনেছে তারা।
আজ বিশ্ব টেলিকম দিবস উপলক্ষে নিয়ম মেনে পথে ফোন ব্যবহার নিয়ে ট্যাবলো আনল কলকাতা পুরসভা ও হাইটেক মোবাইল।
শনিবার তার উদ্বোধনে মেয়র পারিষদ দেবাশিস কুমার (উদ্যান) ও অরুণিমা ঘোষ। — নিজস্ব চিত্র।