Advertisement
E-Paper

টুকরো খবর

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য নির্দিষ্ট নীতি তৈরি করছে কেন্দ্র। কয়েক মাসের মধ্যেই যা সামনে আসার কথা। কিন্তু সেই নীতির সম্পূর্ণ সুবিধা সংশ্লিষ্ট শিল্পের দরজায় পৌঁছতে হলে, এগিয়ে আসতে হবে সব রাজ্যকেও। শনিবার কলকাতায় এসে এ কথা জানান কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী কলরাজ মিশ্র। এ দিন এই শিল্পের সম্ভাবনা, সমস্যা ও তার সমাধান নিয়ে এমসিসি চেম্বার অব কমার্স এবং আইসিসি-র দুই সভায় যোগ দেন মিশ্র। তাঁর দাবি, ছোট ও মাঝারি শিল্পের নথিভুক্তি এবং ছাড়পত্র পাওয়ার পথ আরও সরল করতে চায় কেন্দ্র।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫১

ক্ষুদ্র-মাঝারি শিল্পের স্বার্থে রাজ্যকে পাশে চায় কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য নির্দিষ্ট নীতি তৈরি করছে কেন্দ্র। কয়েক মাসের মধ্যেই যা সামনে আসার কথা। কিন্তু সেই নীতির সম্পূর্ণ সুবিধা সংশ্লিষ্ট শিল্পের দরজায় পৌঁছতে হলে, এগিয়ে আসতে হবে সব রাজ্যকেও। শনিবার কলকাতায় এসে এ কথা জানান কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী কলরাজ মিশ্র। এ দিন এই শিল্পের সম্ভাবনা, সমস্যা ও তার সমাধান নিয়ে এমসিসি চেম্বার অব কমার্স এবং আইসিসি-র দুই সভায় যোগ দেন মিশ্র। তাঁর দাবি, ছোট ও মাঝারি শিল্পের নথিভুক্তি এবং ছাড়পত্র পাওয়ার পথ আরও সরল করতে চায় কেন্দ্র। নিশ্চিত করতে চায় ঋণ পাওয়ার বিষয়টি। ভবিষ্যতে এ জন্য ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তাঁর দাবি। মিশ্রের অভিযোগ, ওই ফান্ড নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় অন্য রাজ্যগুলি উপস্থিত থাকলেও, ছিল না পশ্চিমবঙ্গ। তবে এ প্রসঙ্গে রাজ্যের বস্ত্র ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব সিংহ জানান, ওই সময়ে দফতরের কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুর সফরে যাওয়ার জন্যই ওই বৈঠকে থাকা সম্ভব হয়নি।

মাল্যকে সমন
সংবাদ সংস্থা • বুলন্দশহর

কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার বিজয় মাল্যকে ডেকে পাঠাল স্থানীয় আদালত। এক সময়ে ডেকান অ্যাভিয়েশনে (পরে যে-সংস্থাকে কিনে নেয় কিংফিশার) সহকারী পাইলট হিসেবে কাজ করা আকাশ শর্মার অভিযোগ, মাল্যের সংস্থার কাছে বকেয়া বাবদ ২৮.৫০ লক্ষ টাকা পান তিনি। কিন্তু সংস্থার ভাইস চেয়ারম্যান রূপী আর্যের লিখিত আশ্বাস সত্ত্বেও এখনও তা হাতে পাননি তিনি। এ নিয়ে মামলা দায়ের করার কারণেই মাল্য এবং আর্যকে সমন পাঠিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট উমাকান্ত জিন্দল। মাল্যদের আদালতে হাজিরার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বেঙ্গালুরুর পুলিশ সুপারকেও।

পূর্ণাঙ্গ পরিষেবা জেট কানেক্টেও

নিজেদের সস্তার বিমান পরিষেবা সংস্থা জেট কানেক্টেও পূর্ণাঙ্গ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল জেট এয়ারওয়েজ। দেশে সংস্থা দু’টির সব উড়ানে ডিসেম্বর থেকেই এই পরিষেবা চালু হবে। তখন আর বিমানের মধ্যে আলাদা খাবার কিনে খাওয়ার পরিষেবা ‘স্কাই কাফে’ থাকবে না বলেও জানিয়েছে তারা। সংশ্লিষ্ট মহলের মত, মূলত অন্যান্য সংস্থার উন্নত পরিষেবার সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ জেট-এর। এ দিকে, সস্তার বিমান পরিষেবা সংস্থাগুলিকে মূল সংস্থা জেট এয়ারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

সোনির নয়া ফোন

‘সেলফি’ বা নিজের ছবি নিজেই তুলতে আগ্রহী ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ মোবাইল ফোন আনল সোনি। ‘এক্সপিরিয়া সি-থ্রি’ ফোনটিতে রয়েছে দু’টি ক্যামেরা। যার মধ্যে ফোনের সামনের দিকে রয়েছে ৫ মেগা- পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা, যা সেলফি তোলার উপযুক্ত। আর পিছনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। এ ছাড়াও এতে সেলফি-র জন্য আলাদা অ্যাপ্লিকেশন (অ্যাপ)-ও রয়েছে। ৫.৫ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোনটিতে ভরা যাবে দু’টি সিমকার্ড। দাম ২৩,৯৯০ টাকা।

উপহারে চকোলেট

দেশের বাজারে নতুন চকোলেট ব্র্যান্ড ‘ক্যাডবেরি গ্লো’ আনল মন্ডেলেজ ইন্ডিয়া ফুড্স। উপহার হিসেবে চকোলেট দেওয়ার প্রচলন বাড়ছে দেশে, সেই বাজার ধরতেই এ বার বিশেষ ভাবে তৈরি ব্র্যান্ডটি ভারতে আনল সংস্থা। ‘ক্যাডবেরি গ্লো’-এর সঙ্গে পাঠানো যাবে প্রাপকের জন্যই তৈরি করা ছবি, ভিডিও, গান ও লেখাও। ১৬০ ও ২৪০ গ্রামের প্যাকেটের দাম যথাক্রমে ৪০০ ও ৬০০ টাকা।


ক্ষুদ্রশিল্প নিয়ে আইসিসি-র সভায় প্রদীপ জালাচ্ছেন নাগাল্যান্ডের শিল্পমন্ত্রী জি কাইতো আয়ে ও কেন্দ্রীয় ক্ষুদ্রশিল্প
মন্ত্রী কলরাজ মিশ্র। হাজির বণিকসভার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিব সিদ্ধান্ত কল (ডান দিক থেকে)।


পুজো উপলক্ষে নতুন ঘড়ির সম্ভার ‘গার্ডেন অব ইডেন’ আনল
টাইটান রাগা। প্রদর্শনে অভিনেত্রী শুভশ্রী। দাম শুরু ৩,৭৯৫ টাকা থেকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy