Advertisement
E-Paper

টুকরো খবর

এক দিনে ৬০৫ টাকা বাড়ল সোনার দাম। এর ফলে শনিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দর দাঁড়িয়েছে ২৬,৭৮৫ টাকা। ৫৭০ টাকা বেড়েছে গয়নার সোনা (২২ ক্যারাট)। পৌঁছেছে ২৫,৪১০ টাকায়। নয়াদিল্লিতেও পাকা সোনার দর বেড়েছে ৭১৫ টাকা। সেখানে চলতি বছরে এর আগে এক দিনে কখনও তা এতখানি বাড়েনি।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০০:১৮

এক লাফে সোনার দাম বাড়ল ৬০৫ টাকা
নিজস্ব প্রতিবেদন

এক দিনে ৬০৫ টাকা বাড়ল সোনার দাম। এর ফলে শনিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দর দাঁড়িয়েছে ২৬,৭৮৫ টাকা। ৫৭০ টাকা বেড়েছে গয়নার সোনা (২২ ক্যারাট)। পৌঁছেছে ২৫,৪১০ টাকায়। নয়াদিল্লিতেও পাকা সোনার দর বেড়েছে ৭১৫ টাকা। সেখানে চলতি বছরে এর আগে এক দিনে কখনও তা এতখানি বাড়েনি। বিশেষজ্ঞদের মতে, এতখানি দর বাড়ার কারণ মূলত তিনটি—• সামনেই বিয়ের মরসুম। তাই সোনার গয়নার চাহিদা বাড়ছে। ফলে তাল মিলিয়ে বাড়ছে তার দামও। • সম্প্রতি সামগ্রিক ভাবে ডলারের সাপেক্ষে কিছুটা পড়ছে টাকার দাম। ফলে তার জেরে সোনা আমদানির খরচ বেড়েছে।• মার্কিন অর্থনীতি চাঙ্গা হওয়ার আরও স্পষ্ট আভাস মিললেও, বিশ্ব বাজারে এখনও বহাল রয়েছে অনিশ্চয়তা। যে কারণে আন্তর্জাতিক বাজারে লগ্নির নিরাপদ গন্তব্য হিসেবে ফের গুরুত্ব বাড়ছে সোনার। তাই আন্তর্জাতিক বাজারে তার দর বাড়ছে। যেমন, শুক্রবারই নিউ ইয়র্কের বাজারে প্রতি আউন্সে ৪০ ডলার বেড়েছে সোনার দর। স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। দাম বাড়ার ক্ষেত্রে অবশ্য পিছিয়ে নেই রুপোও। এ দিন নয়াদিল্লিতে এর দর কেজি-পিছু ২,১০০ টাকা বেড়েছে। কলকাতায় কেজিতে রুপোর দাম বেড়েছে ১,৭৫০ টাকা। মূলত বিভিন্ন শিল্পে ধাতুটির চাহিদা বৃদ্ধিই এর কারণ বলে বিশেষজ্ঞদের দাবি।

Advertisement

অনাবাসীদের দেশের বাজারের শেয়ার বেচবে শহরের সংস্থা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ইউরোপে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের এ দেশের বাজারের শেয়ার বিক্রির ব্যবসা শুরু করছে কলকাতা-ভিত্তিক সংস্থা এমসি সিকিউরিটিজ। এ জন্য তারা গাঁটছড়া বেঁধেছে ব্রিটেনের সংস্থা ট্রেড নেক্সট-এর সঙ্গে। এমসি সিকিউরিটিজ-এর সিইও সৌম্য বসু ও ট্রেড নেক্সট-এর কর্তা (গ্লোবাল মার্কেটিং) আদিল সিদ্দিকির বক্তব্য, শুধু ব্রিটেনেই অনাবাসী ভারতীয়র সংখ্যা বিপুল। তাঁদের অনেকেই ভারতের শেয়ার বাজারে লগ্নি করতে আগ্রহী। আর আগ্রহী অনাবাসীদের সেই বাজার ধরতেই দুই সংস্থার এই গাঁটছড়া। শুধু তা-ই নয়, আগামী এক বছরে ওই অনাবাসী ভারতীয়দের কাছ থেকে আড়াই লক্ষ পাউন্ড লগ্নির লক্ষ্যও রয়েছে তাঁদের। গোড়ায় ব্রিটেন হলেও, আগামী দিনে অবশ্য তাঁদের লক্ষ্য সারা ইউরোপই। এমসি সিকিউরিটিজের দাবি, আগে এশীয় বাজারে কোনও -কোনও সংস্থা এই ব্যবসায় পা রাখলেও, ইউরোপে এ ধরনের উদ্যোগ এই প্রথম। বছর তিনেকের মধ্যে ‘না লাভ-না ক্ষতি’র পর্যায়ে পৌঁছনোর বিষয়েও আশাবাদী সংস্থাটি।

ব্রিকস ব্যাঙ্ক দ্রুত চালু হোক, চান মোদী
সংবাদ সংস্থা • ব্রিসবেন

দু’বছরের মধ্যেই ব্রিকস দেশগুলির নিজস্ব উন্নয়ন ব্যাঙ্কের কাজ শুরুর পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ বৈঠকের ফাঁকে ব্রিকস দেশগুলির আলোচনায় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই ব্যাঙ্কটি তৈরির চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে পারে ভারত। ফলে সে ক্ষেত্রে ২০১৬-কেই ব্যাঙ্ক চালুর সময়সীমা হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। শীঘ্রই ভারত থেকে ব্যাঙ্কের প্রথম প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে বলেও জানিয়েছেন মোদী। ব্রিকস দেশগুলির উন্নয়নে জোর দেবে এই ব্যাঙ্ক। যা বিশ্বের কাছে দৃষ্টান্ত হবে বলে তাঁর দাবি।

নতুন নিয়োগ

বিশ্বনাথ ভট্টা চার্য এইচসিএল সার্ভিসেসের চিফ এগ্‌জিকিউটিভ হলেন। রবি বেঙ্কটরমন চিফ সেল্‌স অফিসার নিযুক্ত হয়েছেন। মাধবন পি চেন্নাইয়ে সংস্থার পরিষেবা ব্যবসার প্রধান হয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy