পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এপ্রিলে দেশে মাথা তুলেছে গাড়ির চাহিদা। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের তথ্য বলছে, এই সময়ে কারখানা থেকে বিপণিতে গিয়েছে ২৫% বেশি চার চাকার যাত্রী গাড়ি। সংখ্যার বিচারে তা ৪.৩৭ লক্ষ। পাইকারি বিক্রি বেড়েছে দুই (২৮.৫%) ও তিন চাকারও (৩৩%)। সব মিলিয়ে গাড়ি বিক্রি মাথা তুলেছে ২৮%। পাশাপাশি, গত মাসে দেশে চার চাকার গাড়ি তৈরিও বেড়েছে ১৩%। রফতানি বৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। সিয়ামের ডিজি রাজেশ মেনন জানান, গত বছর গাড়িতে জিএসটি কমাই চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে চিন্তা থাকছেই। আসন্ন সময়ে চাহিদার গতি কী মুখ নেয়, সে দিকে নজর রাখা প্রয়োজন। যদিও বিক্রিতে বিরাট প্রভাব পড়বে বলে মনে করছে না সিয়াম। রাজেশের মতে, চলতি ত্রৈমাসিকে বিভিন্ন সমস্যা সত্ত্বেও ভাল বিক্রি হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)