Advertisement
E-Paper

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার ‘অবাধ্য’ ঈশান! চতুর্থ ভারতীয় হিসাবে নজির, দ্বিতীয় স্থানে নেমে গেলেন অভিষেক

ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরেন ঈশান কিশন। ‘অবাধ্য’ ঈশানই এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৭:৪১
Picture of Cricket

ঈশান কিশন। — ফাইল চিত্র।

অবাধ্যতা এবং বিশৃঙ্খলার অভিযোগে ঈশান কিশানকে প্রায় দু’বছর ভারতীয় দলে ব্রাত্য করে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরেন ঈশান। সেই ‘অবাধ্য’ ঈশানই এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি ব্যাটারদের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এক নম্বরে রয়েছে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের নাম। ঈশানের উন্নতিতে এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। গত মরসুম থেকেই ভাল ফর্মে রয়েছেন ঈশান। ঘরোয়া ক্রিকেটের সাফল্য ধরে রেখেছেন আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে। তারই পুরস্কার পেলেন ২৭ বছরের ক্রিকেটার। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেছিলেন ঈশান।

এক নম্বরে উঠে আসা ঈশানের রেটিং পয়েন্ট ৮৭৬। এই নিয়ে চার জন ভারতীয় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠলেন। ঈশানের আগে অভিষেক ছাড়াও এই কৃতিত্ব রয়েছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। এক বছরের বেশি সময় এক নম্বরে থাকা অভিষেকের রেটিং পয়েন্ট ৮৬৯। ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৮। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭৯২। তালিকায় পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিসঙ্ক। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১।

প্রথম দশে ঈশান, অভিষেক ছাড়াও ভারতের আরও দুই ক্রিকেটার রয়েছেন। ৭৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ছ’নম্বরে রয়েছেন তিলক বর্মা। ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানো সূর্যকুমার এক ধাপ নেমে এখন আট নম্বরে। তাঁর রেটিং পয়েট ৭০৮। এক ধাপ উঠে ইংল্যান্ডের জস বাটলার রয়েছেন সাত নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭১৬। ক্রমতালিকায় নয় এবং ১০ নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (৭০৬) এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস (৭০২)। প্রথম ২০ জনের মধ্যে ভারতের আর কোনও ক্রিকেটার নেই।

ICC Ranking T20I Batter Ishan Kishan Abhishek Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy