E-Paper

সাগর পরিক্রমা রাজ্যেও

বেশ কিছু দিন ধরে এ দেশে মাছ চাষের বিপুল সম্ভাবনাকে বাস্তবায়িত করার বার্তা দিচ্ছে মোদী সরকার। বাজেটেও এই ক্ষেত্রে জোর দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ০৬:৩১
An image of Fish Farming

— প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশে মাছ চাষে উৎসাহ দিতে সাগর পরিক্রমা কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র। তারই দ্বাদশ দফায় যোগ দিতে আজ, বুধবার রাজ্যে আসছেন মৎস্য-মন্ত্রী পুরুষোত্তম রুপালা। থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান-সহ অন্যান্য কর্তারাও। এই কর্মসূচির আওতায় দু’দিন ধরে মৎস্যজীবী-সহ পশ্চিমবঙ্গে মাছ চাষের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে কথা বলবেন তাঁরা। মূলত দীঘা, শঙ্করপুর, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবারের সুলতানপুরে এই ক্ষেত্রটিকে আরও উৎসাহ দেওয়াই লক্ষ্য।

বেশ কিছু দিন ধরে এ দেশে মাছ চাষের বিপুল সম্ভাবনাকে বাস্তবায়িত করার বার্তা দিচ্ছে মোদী সরকার। বাজেটেও এই ক্ষেত্রে জোর দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই লক্ষ্যে গত বছর ৫ মার্চ প্রথম দফার সাগর পরিক্রমা কর্মসূচির আয়োজন করা হয় গুজরাতে। তার পরে সমুদ্র উপকূল বরাবর একাধিক দফায় তা ছড়িয়েছে। এ বার এই রাজ্যের পালা।

কেন্দ্র মঙ্গলবার বিবৃতিতে বলেছে, রাজ্যে সাগর পরিক্রমা সম্প্রসারণে এখানকার অঢেল প্রাকৃতিক সম্পদই ভরসা। এখানে ৮ লক্ষ হেক্টরের বেশি অন্তর্দেশীয় জলপথ ছাড়া আছে ১৫৮ কিমি সমুদ্র উপকূল। ফলে সামুদ্রিক থেকে শুরু করে সব ধরনের মাছ চাষের সম্ভাবনা বিপুল। এই সব ক্ষেত্রের সঙ্গে জড়িত মানুষদের সুবিধা-অসুবিধা, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে কথা বলবেন রুপালা। কিসান ক্রেডিট কার্ড সম্পর্কে জানানো ও রাজ্য জুড়ে অন্যান্য কর্মসূচিও পালন করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pisciculture fish farming Central Government schemes West Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy