পশ্চিম এশিয়ার সঙ্কটের কথা মাথায় রেখে মোদী সরকার রফতানিকারীদের সুরাহা দিতে আরও কিছু পদক্ষেপ ঘোষণা করতে পারে। আজ বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, কেন্দ্রইতিমধ্যেই রফতানি শিল্পকে সুবিধা দেওয়ার কিছু ব্যবস্থা করেছে। আরও কিছু ঘোষণা হবে। বাণিজ্য মন্ত্রকের বক্তব্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তেল-গ্যাসের আমদানিযেমন সমস্যার মুখে পড়েছে, তেমনই রফতানিতেও বাধা এসেছে। এমনিতেই ফেব্রুয়ারিতে পণ্য রফতানি কিছুটা কমেছিল। গয়াল বলেন, ‘‘বিভিন্ন স্তরে, বিভিন্ন মন্ত্রক রফতানিকারীদের সুরাহা দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে।’’
যুদ্ধ পরিস্থিতির উপরে নজর রাখতে মোদী সরকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী গঠন করেছিল। বৃহস্পতিবার তাদের দ্বিতীয় বৈঠক বসেছে। সেখানে রাজনাথ বলেন, পরিস্থিতি অনিশ্চিত। ফলে যে কোনও রকম ঘটনার জন্য তৈরি থাকতে হবে। কেন্দ্র বিভিন্ন মন্ত্রকের সচিবদের সাতটি ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী তৈরি করেছিল। বাণিজ্যে সমস্যার মুখে শিল্পমহলকে সুরাহা দিতে এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার পেট্রলিয়াম মন্ত্রকের সচিব সমস্ত রাজ্যের সিভিল সাপ্লাই দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে এলপিজিসরবরাহ পরিস্থিতির পর্যালোচনার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজির সিলিন্ডার জোগান নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)