E-Paper

কলকাতায় কবে থেকে মিলবে পাইপবাহিত গ্যাস? বৈঠকে একাধিক সংস্থা

সূত্রের খবর, বেঙ্গল গ্যাস জানিয়েছে পুরসভার থেকে ছাড়পত্র না পাওয়ায় কলকাতা শহরে লাইন পাতা যায়নি। তা পেলে অন্তত তার এক বছর বাদে উত্তর কলকাতা ও দু’বছর বাদে দক্ষিণ ও মধ‍্য কলকাতায় পাইপ গ্যাস সরবরাহ করা সম্ভব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৭:২১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রান্নার সিলিন্ডারের আকালের মধ্যে কলকাতা শহরে পাইপবাহিত গ্যাস কবে মিলতে পারে, তা নিয়ে বেঙ্গল গ্যাস কোম্পানির কর্তাদের সঙ্গে বুধবার বৈঠক করলেন হোটেল-রেস্তরাঁগুলির সংগঠন এনআরএআই-এর প্রতিনিধিরা।

সূত্রের খবর, বেঙ্গল গ্যাস জানিয়েছে পুরসভার থেকে ছাড়পত্র না পাওয়ায় কলকাতা শহরে লাইন পাতা যায়নি। তা পেলে অন্তত তার এক বছর বাদে উত্তর কলকাতা ও দু’বছর বাদে দক্ষিণ ও মধ‍্য কলকাতায় পাইপ গ্যাস সরবরাহ করা সম্ভব।

এনআরএআই-এর কলকাতা চ্যাপ্টারের প্রধান পীযূষ কনকারিয়া জানান, সমস্যা থেকে মুক্তির জন‍্য কেন্দ্রের সঙ্গে কথা হচ্ছে। তাঁর কথায়, ‘‘বর্তমান পরিস্থিতিতে ব্যবসা চালানো মুশকিল। সেই কারণেই পাইপ গ্যাসের পরিস্থিতি খতিয়ে দেখতে যাই। ইতিবাচক বার্তা পেলাম না। সমস্যা চললে রেস্তরাঁ বন্ধ করা ছাড়া অন‍্য পথ খোলা নেই।’’ বেঙ্গল গ্যাসের সিইও অনুপম মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতিনিধিদের কাছে বাস্তব চিত্র তুলে ধরেছি। এখন গ্যাস কল্যাণীতে রয়েছে। কলকাতায় আসতে ১০-১১ মাস লাগবে।’’ তাঁর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র পেলে দ্রুত কাজ করতে সংস্থা প্রস্তুত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

LPG Crisis LPG crisis in India LPG cylinders

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy