Advertisement
E-Paper

যৌথ সম্পত্তি থাকলেও ‘সহজ’ ফর্ম

‘সুগম’ ফর্ম হল হিন্দু যৌথ পরিবার বা ব্যক্তি বা ছোট ব্যবসায়ী সংস্থার জন্য, যাদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম এবং আয়ের কোনও অডিট করাতে হয় না।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৫:৩৪
আয়কর ভবন। প্রতীকী চিত্র।

আয়কর ভবন। প্রতীকী চিত্র।

গত সপ্তাহেই আয়কর দফতর জানিয়েছিল, যৌথ সম্পত্তি থাকলে আইটিআর-১ (সহজ) বা আইটিআর-৪ (সুগম) ফর্মে আর রিটার্ন দাখিল করা যাবে না। কিন্তু বৃহস্পতিবার সেই সিদ্ধান্তই প্রত্যাহার করা হয়েছে। আয়করদাতাদের সুবিধার কথা ভেবেই আপাতত ওই পথে হাঁটা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর।

এর আগে আয়কর দফতর নির্দেশ জারি করেছিল, যৌথ মালিকানায় বাড়ি বা স্থাবর সম্পত্তি থাকলে ২০২০-২১ হিসেববর্ষের জন্য ‘সহজ’ বা ‘সুগম’ ফর্মে রিটার্ন ফাইল করা যাবে না। যে সমস্ত সাধারণ চাকরিজীবী বা পেনশনভোগীর বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম তাঁরা ‘সহজ’ ফর্মে রিটার্ন দাখিল করতে পারেন। ‘সুগম’ ফর্ম হল হিন্দু যৌথ পরিবার বা ব্যক্তি বা ছোট ব্যবসায়ী সংস্থার জন্য, যাদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম এবং আয়ের কোনও অডিট করাতে হয় না। আয়কর দফতরের ওই সিদ্ধান্তে অভিযোগ ওঠে, এর ফলে অনেক সাধারণ চাকরিজীবীকেও বিস্তারিত আয়কর রিটার্ন জমা দিতে হবে।

আয়কর দফতর আরও জানিয়েছিল, বছরে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটির বেশি টাকা জমা করেছেন, বিদ্যুতের বিলের জন্য ১ লক্ষের বেশি খরচ হয়েছে বা বিদেশ সফরে ২ লক্ষ টাকার বেশি খরচ করেছেন, তাঁদের করযোগ্য আয় না থাকলেও ‘সহজ’ ফর্ম ব্যবহার করতে পারবেন না। ‘সুগম’ ব্যবহার করতে হবে। এ দিন সেই সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে। তাঁরাও আগের মতো ‘সহজ’ ফর্মই ব্যবহার করবেন।

Income Tax Simple Forms IT Return Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy