E-Paper

অন্য দেশের শুল্ক দেখে আমেরিকার সঙ্গে চুক্তি

চুক্তির খসড়ায় আমেরিকা ভারতীয় পণ্যে ১৮% শুল্ক বসাবে বলে। তা খারিজ হওয়ার পরে ট্রাম্প সাময়িক ভাবে সব দেশের উপর ১৫% শুল্ক চাপান। সরকারি সূত্রটির দাবি, প্রতিদ্বন্দী দেশগুলির ক্ষেত্রে তা ১৯%, ২০% বা তার বেশি হলে ১৮% নিয়ে ভারত আপত্তি না-ও করতে পারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৭:৩০
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্ককে বেআইনি তকমা দিয়ে খারিজ করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তার পরেই আমেরিকার সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির খসড়া খতিয়ে দেখতে শুরু করেছে ভারত। সরকারি সুত্রের খবর, নয়াদিল্লি দেখে নিতে চায় অন্য দেশগুলির পণ্যে পাকাপাকি ভাবে ট্রাম্প কতটা শুল্ক চাপাচ্ছেন। তার প্রেক্ষিতে চুক্তি করলে ভারত অতিরিক্ত সুবিধাই বা কী পাবে। সূত্রটির দাবি, তাই আমেরিকা বিভিন্ন দেশের জন্য শুল্কের নতুন হার স্থির করার পরে ভারত তাদের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সই করবে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালও মন্তব্য করেন, সাধারণ ভাবে বাণিজ্য চুক্তি করার আগে সকলেই খতিয়ে দেখে নেয় প্রতিযোগী দেশগুলির তুলনায় বাড়তি সুবিধা মিলল কতটা।

চুক্তির খসড়ায় আমেরিকা ভারতীয় পণ্যে ১৮% শুল্ক বসাবে বলে। তা খারিজ হওয়ার পরে ট্রাম্প সাময়িক ভাবে সব দেশের উপর ১৫% শুল্ক চাপান। সরকারি সূত্রটির দাবি, প্রতিদ্বন্দী দেশগুলির ক্ষেত্রে তা ১৯%, ২০% বা তার বেশি হলে ১৮% নিয়ে ভারত আপত্তি না-ও করতে পারে। কিন্তু কম হলে ফের আলোচনা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-US Trade Deal India US Tariff Row PM Narendra Modi Donald Trump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy