E-Paper

মে মাসের মাঝামাঝিই কার্যকর হতে পারে ভারত-ব্রিটেন অবাধ বাণিজ্যচুক্তি

কেন্দ্রের দাবি ছিল, এই চুক্তির ফলে তিন বছরে ভারতের কৃষি পণ্যের রফতানি ২০% বাড়বে ও তার সুফল পাবেন দেশের চাষি থেকে মৎস্যজীবীরা। বিশেষ উপকৃত হবে কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, বস্ত্র, চামড়া, রাসায়নিক, সামুদ্রিক পণ্য, রত্ন-অলঙ্কার ইত্যাদি শ্রমনিবিড় ক্ষেত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১৯

— প্রতীকী চিত্র।

মে মাসের দ্বিতীয় সপ্তাহেই কার্যকর হতে পারে ভারত-ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তি। গত বছর জুলাইয়ে এই চুক্তিতে সই করেছিল দুই পক্ষ। লক্ষ্য, এর হাত ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করা। এক সরকারি কর্তার দাবি, সব কিছু ঠিকঠাক চললে মে-র মাঝামাঝি সেটি কার্যকর হবে। উল্লেখ্য, অবাধ বাণিজ্য চুক্তির অধীনে ব্রিটেনে ভারতের রফতানি হওয়া প্রায় ৯৯% পণ্যে শুল্ক কমে হবে শূন্য। পাশাপাশি, এ দেশের বাজারে কম বা বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে গাড়ি, হুইস্কির মতো ব্রিটিশ পণ্য। একই সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীরা যাতে দু’দেশেই সামাজিক সুরক্ষায় টাকা দিতে বাধ্য না থাকেন, সে জন্যও চুক্তি করেছে দুই দেশ।

কেন্দ্রের দাবি ছিল, এই চুক্তির ফলে তিন বছরে ভারতের কৃষি পণ্যের রফতানি ২০% বাড়বে ও তার সুফল পাবেন দেশের চাষি থেকে মৎস্যজীবীরা। বিশেষ উপকৃত হবে কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, বস্ত্র, চামড়া, রাসায়নিক, সামুদ্রিক পণ্য, রত্ন-অলঙ্কার ইত্যাদি শ্রমনিবিড় ক্ষেত্র। ফলে ওই বাজারে অন্যান্য অনেক দেশের তুলনায় এগোতে পারবে ভারত। পশ্চিমবঙ্গ, গুজরাত, তামিলনাড়ুতে যে ছোট-মাঝারি শিল্পগুচ্ছ রয়েছে, তাদের জন্য ওই দেশের বাজারে রফতানি সহজ হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-UK Trade Talk India-UK relation Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy