E-Paper

উৎপাদন ১৯ মাসের তলানিতে, সঙ্কোচনের কবলে দেশের পরিকাঠামো ক্ষেত্র

দেশের এই আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের আওতায় রয়েছে— অশোধিত তেল, শোধনাগারে তৈরি পেট্রপণ্য, কয়লা, সার, ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট এবং প্রাকৃতিক গ্যাস। এর আগে গত ফেব্রুয়ারিতে এগুলির বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ২.৮%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৪৪

— প্রতীকী চিত্র।

গত পাঁচ মাসের মধ্যে মার্চেই প্রথম বার বৃদ্ধির বদলে সরাসরি কমে যাওয়ার পথ ধরল দেশের মূল আটটি পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন। সার্বিক ভাবে সেগুলির ০.৪% সঙ্কোচন দেখল দেশ। এই হার দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে সব থেকে কম। সরকারি পরিসংখ্যান বলছে, কয়লা, অশোধিত তেল, সার এবং বিদ্যুতের উৎপাদন কমে গিয়েছে। মূলত তারই প্রতিফলন দেখা গিয়েছে সার্বিক হারে।শুধু তাই নয়, এর ফলে গত অর্থবর্ষ (২০২৫-২৬) পরিকাঠামো ক্ষেত্রে সার্বিক ভাবে যে বৃদ্ধি দেখেছে, সেই ২.৬%হার পাঁচ বছরের মধ্যে সব থেকে কম।

সংশ্লিষ্ট মহলের মতে, ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে দাঁড়িয়েও ভারতীয় অর্থনীতির উন্নতি, গতি এবং ক্ষমতার কথা তুলে ধরছে মোদী সরকার। আন্তর্জাতিক অনিশ্চয়তার ঢেউ আছড়ে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেও দেশের মজুবত আর্থিক ভিত, বিরূপ আবহাওয়া সহ্য করার ক্ষমতা এবং অভ্যন্তরীণ শক্তি দিয়ে প্রতিকূলতা সামলানোর কথা বলা হচ্ছে। তা হলে পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন এতটা কমে গেল কী করে?

দেশের এই আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের আওতায় রয়েছে— অশোধিত তেল, শোধনাগারে তৈরি পেট্রপণ্য, কয়লা, সার, ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট এবং প্রাকৃতিক গ্যাস। এর আগে গত ফেব্রুয়ারিতে এগুলির বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ২.৮%।

পরিকাঠামো ক্ষেত্র খারাপ ফল করায় তার প্রভাব শিল্পোৎপাদনেও পড়বে বলে আশঙ্কা একাংশের।

ধাক্কা

যুদ্ধ শুরু হয়েছে যে মাসে, সেই মার্চেই দেশের মূল পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন কমল ০.৪%।

এই হার ১৯ মাসের মধ্যে সব থেকে নীচে।

কমে যাওয়া সার, কয়লা, অশোধিত তেল এবং বিদ্যুৎ উৎপাদনই টেনে নামিয়েছে সূচককে।

এর ফলে গত অর্থবর্ষ (২০২৫-২৬) পরিকাঠামো ক্ষেত্রে সার্বিক ভাবে যে বৃদ্ধি দেখেছে, সেই ২.৬% হার পাঁচ বছরের মধ্যে সব থেকে কম।

পুরো অর্থবর্ষের উৎপাদনে চোখ রাখলে সারের উৎপাদন বৃদ্ধির হার তলিয়ে গিয়েছে ১৩ বছরের তলানিতে।

আটটি মূল ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই বৃদ্ধির হার পাঁচ বছরে সর্বনিম্ন। এগুলি হল কয়লা, অশোধিত তেল, বিদ্যুৎ, শোধনাগারে তৈরি পণ্য এবং প্রাকৃতিক গ্যাস।

অশোধিত তেল, কয়লা এবং বিদ্যুৎ উৎপাদন গত মাসে এক বছর আগের তুলনায় কমে গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Infrastruture Indian Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy