গত শুক্রবার থেকে রাশিয়ার তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরে চেপেছে আমেরিকার নিষেধাজ্ঞা। এর জেরে মস্কো থেকে ভারতের তেল আমদানি অনেকটা কমলেও, তা পুরো বন্ধ হবে না বলে মত সংশ্লিষ্ট মহলের। উপদেষ্টা কেপলারের দাবি, দুই সংস্থার উপরে নিষেধাজ্ঞা চেপেছে। রাশিয়ার তেলে নয়। ফলে গ্যাজ়প্রম নেফ্টের মতো অন্যসংস্থা থেকে তা কিনতেই পারে ভারত।
কেপলারের প্রধান বিশ্লেষক সুমিত রিটোলিয়ার বক্তব্য, অক্টোবর থেকে রাশিয়ার তেল কেনা কমেছে। একমাত্র রসনেফ্টের অংশীদারি থাকা নায়রা এনার্জি ছাড়া আগামী দিনে কেউ তা কিনবে বলেও মনে হয় না। ফলে নিষেধাজ্ঞা পুরো কার্যকর হওয়ায় স্বল্প মেয়াদে, ডিসেম্বর-জানুয়ারিতে তা আরও অনেকটাই মাথা নামাবে। তত দিনে কোন পথে, কী ভাবে তেল আনা যাবে, লেনদেনের পদ্ধতি কী হবে, তা স্থির করতে পারবে সংস্থাগুলি।
তবে নয়াদিল্লি নিষেধাজ্ঞা চাপালে বা আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি মস্কোর তেল আমদানিতে শাস্তিমূলকব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলে পরিস্থিতি অন্য রকম হতে পারে। সুমিতের মতে, যত দিন না সংস্থাগুলি পরিস্থিতি পুরোটা বুঝতে পারছে, তত দিন আমদানি ধাক্কা খাওয়ার সম্ভাবনা। যদিও মস্কোর তেলের দাম কম হওয়ায় তার আকর্ষণ বহাল থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)