Advertisement
E-Paper

পঞ্জাবি গান শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না জওয়ান! ‘শিশু’র মতো নাচতেই হাততালির ঝড়, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর সৈন্যেরা চেয়ারে বসে আছেন। হঠাৎ একটি পঞ্জাবি গান বাজতে শুরু করে। তা শুনে সেখানে উপস্থিত এক সৈনিক নিজেকে সামলাতে না পেরে উঠে নাচতে শুরু করেন। ভাংড়ার ছন্দে হাত-পা ছুড়ে নাচতে থাকেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৫:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেনাবাহিনী মানেই কঠোর অনুশাসন, শৃঙ্খলা এবং দেশরক্ষার দায়িত্বভার। তাই বলে কি সেনা জওয়ানেরা আনন্দ-উৎসব থেকে নিজেদের বিরত রাখবেন? তাঁদেরও ইচ্ছে করে হইচই করতে, নাচগানে মেতে উঠতে। সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে এক সেনা জওয়ানকে পঞ্জাবি গানের তালে মাততে দেখা গিয়েছে। তার নাচের ভঙ্গি এতটাই মনোমুগ্ধকর যে তা ইতিমধ্যেই নেটাগরিকদের নজর কেড়েছে। যদিও এই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর সৈন্যরা চেয়ারে বসে আছেন। হঠাৎ একটি পঞ্জাবি গান বাজতে শুরু করে। তা শুনে সেখানে উপস্থিত এক সৈনিক নিজেকে সামলাতে না পেরে উঠে নাচতে শুরু করেন। ভাংড়ার ছন্দে হাত-পা ছুড়ে নাচতে থাকেন তিনি। তাঁর আনন্দ ও উচ্ছ্বাস দেখে মনে হয়, গানের সুর যেন তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। তিনি যে ভাবে আনন্দে নাচছেন, তা দেখে তার জন্য হাততালি না দিয়ে থাকা যায় না। অনুষ্ঠানে সেখানে বসে থাকা সহকর্মীরা তুমুল হর্ষধ্বনি ও করতালি দিয়ে তাঁকে বাহবা দিতে থাকেন।

এই ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘সোলজার_অভিনব_চহ্বান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন এবং ১২ লক্ষের বেশি মানুষ ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অসংখ্য মন্তব্যও জমা পড়েছে তাতে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটাই প্রকৃত সুখ।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাজার সমস্যার মাঝেও হৃদয় দিয়ে বাঁচার এটাই পথ।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy