বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগোতে দ্বিগুণ পরিকাঠামো-বরাদ্দ, রফতানি ক্ষেত্রকে সুরাহা ও ভারতে কর্মসংস্থান বৃদ্ধিতে নজর। বাজেটের আগের মূলত এই তিনটি বিষয়েই নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরল শিল্প মহল। একই সঙ্গে তারা যে দেশের অর্থনীতি নিয়ে যথেষ্ট আশাবাদী, সেই কথাও উঠে এল বণিকসভা ফিকি-র সমীক্ষায়। যা জানাচ্ছে, অংশগ্রহণকারী অর্ধেক সংস্থার মতে ২০২৬-২৭ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৭%-৮%। তবে সেই সঙ্গে কেন্দ্রকে রাজকোষ ঘাটতি ধরে রাখার বার্তাও দিয়েছে তারা।
পণ্য পরিবহণ-সহ বিভিন্ন শিল্পের মতে, উৎপাদন বাড়াতে ও কর্মসংস্থান তৈরির জন্য আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখায় উল্লেখযোগ্য ভূমিকা নেয় পরিকাঠামো। সাহায্য করে লগ্নি টানতে, প্রতিযোগিতায় এগোতে, সব প্রান্তে উন্নয়ন পৌঁছতে। তাই সড়ক, রেল পরিকাঠামো, পণ্য পরিবহণ করিডর, গুদাম, হিমঘর তৈরিতে জোর দেওয়া উচিত। শিল্পের আশা, সে কথা মাথায় রেখে বাজেটে পরিকাঠামোয় বরাদ্দ ৩ লক্ষ কোটি টাকা করা হবে। একই সঙ্গে কর ব্যবস্থার সরলীকরণ, রফতানিকারীদের সুবিধা দেওয়া, ডিজিটাল প্রযুক্তির প্রসার, মজবুত সালিশি ব্যবস্থা ও স্থিতিশীল নীতির দাবি জানিয়েছে ফিকি-র সমীক্ষাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)