E-Paper

রং ব্যবসা কিনতে চুক্তি

শুক্রবার হওয়া চুক্তি অনুসারে অ্যাকজ়ো নোবেল এনভি দেশে পাউডার কোটিং ব্যবসা ও আন্তর্জাতিকগবেষণা কেন্দ্র হাতে রাখবে। ৮৯৮৬ কোটি টাকা দিয়ে অ্যাকজ়ো নোবেল ইন্ডিয়ার ৭৪.৭৬% শেয়ার কিনবে জেএসডব্লিউ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ০৮:৫৬
অ্যাকজ়ো নোবেলের ভারতীয় শাখাকে কিনছে জিন্দল গোষ্ঠী।

অ্যাকজ়ো নোবেলের ভারতীয় শাখাকে কিনছে জিন্দল গোষ্ঠী। —প্রতীকী চিত্র।

নেদারল্যান্ডসের রং সংস্থা অ্যাকজ়ো নোবেলের ভারতীয় শাখাকে কিনছে জিন্দল গোষ্ঠী। যার হাত ধরে তাদের হাতে আসছে ডিউলাক্স ব্র্যান্ড। এ জন্যজেএসডব্লিউ পেন্টস ঢালবে ১২,৯১৫ কোটি টাকা। অধিগ্রহণ শেষে দেশের চতুর্থ বৃহত্তম রং সংস্থা হবে তারা। চলতি বছরে এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ। শুক্রবার ৭% বেড়েছে অ্যাকজ়ো নোবেলের শেয়ার দর।

শুক্রবার হওয়া চুক্তি অনুসারে অ্যাকজ়ো নোবেল এনভি দেশে পাউডার কোটিং ব্যবসা ও আন্তর্জাতিকগবেষণা কেন্দ্র হাতে রাখবে। ৮৯৮৬ কোটি টাকা দিয়ে অ্যাকজ়ো নোবেল ইন্ডিয়ার ৭৪.৭৬% শেয়ার কিনবে জেএসডব্লিউ। বাকি ২৫% কেনা হবে খোলা বাজার থেকে। খরচ ৩৯২৯.০৬ কোটি। বিভিন্ন নিয়ন্ত্রকের সায়ের পরে অধিগ্রহণ সম্পূর্ণ হবে। জেএসডব্লিউ পেন্টসের এমডি পার্থ জিন্দলের দাবি, দেশে রং-কোটিং ব্যবসা দ্রুত বাড়ছে। অ্যাকজ়ো নোবেলের হাতে ডিউলাক্স-সহ একাধিক ব্র্যান্ড রয়েছে। সেগুলি ব্যবহার করে ব্যবসা বাড়ানোই লক্ষ্য।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Colours Jindal Group

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy