Advertisement
E-Paper

ব্রডব্যান্ড স্পিডে সবার চেয়ে এগিয়ে জিও, জানাল ট্রাই

ব্রডব্যান্ড স্পিডে সবাইকে পিছনে ফেলে দিয়েছে জিও। সোমবার টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) টেলিকম সংস্থাগুলির মাসিক গড় মোবাইল ব্রডব্যান্ড স্পিডের একটি তালিকা প্রকাশ করে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ২০:৫৬

ব্রডব্যান্ড স্পিডে সবাইকে পিছনে ফেলে দিয়েছে জিও। সোমবার টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) টেলিকম সংস্থাগুলির মাসিক গড় মোবাইল ব্রডব্যান্ড স্পিডের একটি তালিকা প্রকাশ করে। দেখা যায়, সেই তালিকায় শীর্ষে রয়েছে রিলায়েন্স জিও।

ট্রাই-এর তথ্য বলছে, জানুয়ারিতে জিও-র ব্রডব্যান্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস থেকে কমে দাঁড়়ায় ১৬.৪৮ এমবিপিএস। তা সত্ত্বেও, ওই মাসে অন্য টেলিকম সংস্থাগুলোর ব্রডব্যান্ডের তুলনায় জিও-র স্পিড ছিল বেশি। ওই স্পিডে একটি সিনেমা ডাউনলোড হতে মাত্র ৫ মিনিট লাগে।

আরও পড়ুন: কর বাঁচান এপ্রিল থেকেই

অন্য নেটওয়ার্কগুলির মধ্যে ভোডাফোন ও বিএসএনএল-এর স্পিড ছিল যথাক্রমে ৫.৬৬ ও ২.০১ এমবিপিএস।

Jio Broadband Services
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy