আগের সরকার সুযোগ পেয়েও যোগ দিত না কেন্দ্রের নানা উদ্যোগে। কিন্তু ক্ষমতায় এসেই সেই ছবিটি পাল্টাতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আগামী দিনে জাতীয় পর্যটনমেলার মতো পর্যটন সংক্রান্ত যাবতীয় কেন্দ্রীয় উদ্যোগে পশ্চিমবঙ্গ অংশ নেবে বলে কেন্দ্রকে আশ্বাস দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সঙ্গে রাজ্যের পর্যটন-সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গত কাল দিল্লি এসেছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং বন ও পরিবেশমন্ত্রী মনোজ ওঁরাও। শঙ্কর বৈঠকে শেখওয়াতকে জানান, আগের সরকার কেন্দ্রীয় উদ্যোগে অংশ না নিলেও, নতুন সরকার তাতে শামিল হবে। শঙ্করের মতে, পর্যটন ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। ঠিকমতো পর্যটনে উৎসাহ দিতে পারলে এক দিকে যেমন স্থানীয় পর্যায়ে মানুষের আয় বাড়বে, তেমনই কোষাগারে রাজস্ব বৃদ্ধিও সম্ভব।
গত কাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পরে আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একাধিক দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের মতে, বিভিন্ন খাতে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় বরাদ্দ কী ভাবে পাওয়া সম্ভব, তা নিয়ে আলোচনা করেন তিনি। দক্ষতা বৃদ্ধি বিভাগের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন জগন্নাথ। সিবিএসই-র পাঠ্যক্রম ও রাজ্য বোর্ডের পাঠ্যক্রমের মধ্যে কী ভাবে সামঞ্জস্য আনা সম্ভব, তা নিয়েও শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)