Advertisement
E-Paper

সহারার সংস্থাকে ৩.৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইউনিটেকের পরে সহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন লিমিটেড (এসআইসিসিএল)। ক্রেতাদের হাতে ফ্ল্যাট তুলে দিতে দেরি করায় এ বার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল সহারা গোষ্ঠীর সংস্থাটিও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১০

ইউনিটেকের পরে সহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন লিমিটেড (এসআইসিসিএল)। ক্রেতাদের হাতে ফ্ল্যাট তুলে দিতে দেরি করায় এ বার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল সহারা গোষ্ঠীর সংস্থাটিও। সোমবার এই সংক্রান্ত এক মামলায় শীর্ষ আদালতের নির্দেশ, যে-সব লগ্নিকারী গুরুগ্রামে এসআইসিসিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনেছিলেন কিন্তু সময়ে চাবি পাননি, তাঁদের টাকা ফেরাতে ৩.৫ কোটি টাকা জমা দিতে হবে সংস্থাটিকে। ঠিক একই কারণে কিছু দিন আগেই আবাসন সংস্থা ইউনিটেককে সেপ্টেম্বরের মধ্যে ১৫ কোটি জমার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

গুরুগ্রামে সহারা গ্রেস আবাসনের নতুন ফ্ল্যাটগুলির চাবি ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের মার্চের মধ্যে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার কথা দিয়েছিল এসআইসিসিএল। কিন্তু প্রকল্প শেষ করতে না-পারায় বাস্তবে তা দেওয়া হয় ২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯-এর জানুয়ারির মধ্যে।

বিষয়টি জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনে উঠলে আবাসনটির ক্রেতা অধিকার সংগঠনকে ১২% ক্ষতিপূরণ মেটানোর নির্দেশ দেওয়া হয় সহারার সংস্থাকে। বলা হয় ক্রেতাদের ২ লক্ষ করে দিতেও। এর পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে যায় তারা।

SICCL Supreme Court delay in delivery of flats
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy