E-Paper

গ্রাহকদের হয়রানি কমাতে আয়কর নিয়ে বিশেষ প্রস্তাব দিল সংসদীয় কমিটি

আয়কর দফতরের পক্ষে কমিটিকে জানানো হয়েছে, নতুন আইনে ১৯০টি ফর্ম রয়েছে। ৩১ মার্চের মধ্যে ৫৪টি তৈরি হবে বলে আশা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৪০

—প্রতীকী চিত্র।

প্রায় প্রতি বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে করদাতাদের হয়রানির অভিযোগ ওঠে। বহু সময়ে এই কারণে তা জমার দিন পিছোতেও হয়েছে কেন্দ্রকে। এই পরিস্থিতি যাতে এড়ানোযায়, সে জন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল সংসদীয় কমিটি। তাদের প্রস্তাব, পরের অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে আসতে চলা নতুন আয়কর আইনের প্রযুক্তিগত বিভিন্ন দিক কঠোর ভাবে পরীক্ষা করে দেখা হোক। রিটার্ন ফাইলের নির্দিষ্ট ওয়েবসাইটটি কতটা ক্ষমতা বইতে পারে, তা-ও খতিয়ে দেখুক দফতর।

আয়কর দফতরের পক্ষে কমিটিকে জানানো হয়েছে, নতুন আইনে ১৯০টি ফর্ম রয়েছে। ৩১ মার্চের মধ্যে ৫৪টি তৈরি হবে বলে আশা। কমিটির পরামর্শ, রিটার্ন জমার পদ্ধতি-সহ নতুন আইনের জরুরিবিষয়গুলি নিয়ে আয়কর বিভাগকে প্রচার চালান আয়কর কর্তারা। সাধারণ করদাতা এবং পেশাদারেরা যাতে তার সঙ্গে মানিয়ে নেওয়ারসুযোগ পান, দেখা হোক সেই বিষয়টিও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Income Tax Return Tax

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy