Advertisement
E-Paper

ধর্মস্থানের স্বর্ণভান্ডার নিয়ে গুজব! সোনার বদলে বন্ড ছাড়বে সরকার? বিভ্রান্তি কাটাতে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, মন্দিরের চূড়া, দরজা বা অন্য জায়গায় থাকা সোনা ভারতের ‘কৌশলগত স্বর্ণভান্ডার’ হিসাবে গণ্য করা হবে, এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার এই নিয়ে নাগরিকদের গুজব ছড়াতে বারণ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:১৭

—প্রতীকী ছবি।

দেশ জুড়ে ছড়িয়ে থাকা মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের সোনা নিয়ে নগদীকরণ বা বন্ড তৈরির করার গুজব নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সরকার স্পষ্ট জানিয়েছে, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে থাকা সোনা নিয়ে কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। মন্দিরের নিজস্ব সম্পত্তি বলে পরিচিত সোনা নিয়ে গোল্ড বন্ড ইস্যু করার কোনও প্রস্তাবই দেয়নি কেন্দ্র। এই মর্মে যে দাবি উঠেছে তা ভুয়ো ও সর্বৈব মিথ্যা বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, মন্দিরের চূড়া, দরজা বা অন্য জায়গায় থাকা সোনা ভারতের ‘কৌশলগত স্বর্ণভান্ডার’ হিসাবে গণ্য করা হবে, এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার নাগরিকদের গুজব ছড়াতে বারণ করেছে। পাশাপাশি, জানানো হয়েছে, সরকারি নীতি বা প্রকল্প সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি প্রেস বিজ্ঞপ্তি, ওয়েবসাইট ও অনুমোদিত মাধ্যমেই প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘‘সারা দেশে মন্দির ট্রাস্ট বা অন্য কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে থাকা সোনার নগদীকরণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে বলে যে জল্পনা ও গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।’’ নাগরিকদের এই ধরনের তথ্য যাচাই না করে প্রচার না করার জন্য আহ্বান জানিয়েছে। এই ধরনের গুজব নাগরিকদের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ও জনসাধারণকে বিপথে চালিত করতে পারে।

gold
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy