E-Paper

এক দিনের সুদ থেকে যেন বঞ্চিত না হতে হয়, স্বল্প সঞ্চয়ে গ্রাহকদের স্বার্থে নতুন নির্দেশ

এ দিকে, প্রতি ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে কেন্দ্র। সেই অনুসারে ৩১ মার্চ আগামী এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সেগুলির সুদ ঘোষণার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৭:১৪

—প্রতীকী চিত্র।

যে সমস্ত স্বল্প সঞ্চয় প্রকল্প ৩১ মার্চ বন্ধ হওয়ার কথা, সেগুলি যেন আগের দিন অর্থাৎ ৩০ মার্চেই বন্ধ না হয়ে যায়, সে দিকে নজর রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিল ডাক বিভাগ। ৩১ মার্চ অর্থবর্ষের শেষ দিন হওয়ায় সাধারণত সে দিন গ্রাহকের সঙ্গে কোনও ডাকঘরে লেনদেন চলে না। এর ফলে এক দিন আগে যদি কোনও প্রকল্প বন্ধ হয়ে যায়, তা হলে তার গ্রাহকেরা এক দিনের সুদ পাবেন না। ডাক বিভাগের নির্দেশ, তাই কোনও গ্রাহককে না জানিয়ে যাতে প্রকল্প বন্ধ না হয়, সেটা নিশ্চিত করতে হবে ডাকঘরগুলিকে। মোটামুটি ভাবে এই ধরনের প্রকল্পগুলি যাতে পয়লা এপ্রিলের পরে তোলা হয়, তার মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে।

এ দিকে, প্রতি ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে কেন্দ্র। সেই অনুসারে ৩১ মার্চ আগামী এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সেগুলির সুদ ঘোষণার কথা। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে এই প্রকল্পগুলিতে সুদের হার কমার সম্ভাবনা প্রবল। তবে সাধারণের কথা ভেবে তা গত তিন ত্রৈমাসিকে কমানো হয়নি বলেই দাবি বিভাগের। ফলে এ বারেও অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে সেই সুদ অপরিবর্তিত রাখা হতে পারে বলে মনে করছেন অনেকের। উল্লেখ্য, বর্তমানে স্বল্প সঞ্চয়প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজ়েন্স সেভিংস প্রকল্প ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বোচ্চ ৮.২% সুদ মেলে। আর সবচেয়ে জনপ্রিয় প্রকল্প পিপিএফে মেলে ৭.১% সুদ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Postal Department Savings Account Small Saving Scheme

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy