আমেরিকা এবং ইরানের মত না মেলায় আপাতত শান্তি ফিরল না পশ্চিম এশিয়ায়। হরমুজ় প্রণালী খোলা নিয়ে বাড়ল উদ্বেগ। যা বিশ্ব বাজারে অশোধিত তেলের দামকে ব্যারেলে ১০৭ ডলারে ঠেলে তুলল। আর তার জেরে মঙ্গলবার সেনসেক্স ১৪৫৬.০৪ পয়েন্ট পড়ে ৭৪,৫৫৯.২৪ অঙ্কে থেমেছে। লেনদেনের মাঝে এক সময় কমেছিল ১৫৬৫.৭৮। নিফ্টি ৪৩৬.৩০ পয়েন্ট নেমে হয়েছে ২৩,৩৭৯.৫৫। ফলে, গত চারটি লেনদেনেই সেনসেক্স মোট ৩৩৯৯.২৮ এবং নিফ্টি ৯৫১.৪ পয়েন্ট হারিয়েছে। এ দিন টাকার দামও হোঁচট খেয়েছে। প্রতি ডলার ৪০ পয়সা বেড়ে পৌঁছেছে ৯৫.৬৮ টাকায়।
বাজার মহলের দাবি, দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সঙ্কটের আশঙ্কায় শেয়ার ধরে না রেখে অনেকে তা বেচছেন। এর জেরে গত চারটি লেনদেনে বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ কমেছে প্রায় ১৬.৭৭ লক্ষ কোটি টাকা।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পারমানিক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বার্তায় আতঙ্কিত বাজার। শেয়ারেও এরই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রভাব পড়ছে দেশের মুদ্রায়। যুদ্ধ যতদিন চলবে, ততদিন এই ধারাও অব্যাহত থাকবে। টাকা তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারে।’’ বাজার বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের মন্তব্য, ‘‘ভূ-রাজনৈতিক অনিশ্চয়তাতেই এই পরিস্থিতি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)