Advertisement
E-Paper

বিমানে চড়তে হবে ছোট হাত ব্যাগ নিয়ে, নির্দেশ ব্রিটিশ এয়ারের

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে ইকনমি ও প্রিমিয়াম ইকনমি শ্রেণিতে সফর করার সময় এখন থেকে আর বড় মাপের হাত ব্যাগ নিয়ে উঠতে পারবেন না যাত্রীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:৩৬

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে ইকনমি ও প্রিমিয়াম ইকনমি শ্রেণিতে সফর করার সময় এখন থেকে আর বড় মাপের হাত ব্যাগ নিয়ে উঠতে পারবেন না যাত্রীরা। কারণ, ঘড়ির কাঁটা মিলিয়ে যাতে বিমান ছাড়তে পারে, সে জন্য যাত্রীরা শুধুমাত্র ছোট আয়তনের হাত ব্যাগই সঙ্গে রাখতে পারবেন বলে নির্দেশ জারি করেছে সংস্থাটি। তাদের দাবি, যাত্রীদের হাতে বড় ব্যাগ থাকলে বিমানে উঠতে দেরি হয়। আর তার জেরে তা নির্ধারিত সময় গন্তব্যে রওনা হতে পারে না। প্রথম শ্রেণির যাত্রীরা অবশ্য এ ব্যাপারে ছাড় পাবেন। পাশাপাশি, কেবিন ব্যাগেজ অর্থাৎ অন্যান্য মালপত্রের আয়তনেও কোনও বদল আনা হচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ এয়ার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy