E-Paper

যৎকিঞ্চিৎ

‘ডিজ়াইনার ডগ’দের এখন রমরমা পাশ্চাত্যে, তাদের আচরণেও চোখে পড়ছে বিরাট ফারাক। কেউ অতি উগ্র, কেউ রামভিতু, অন্য কুকুরের সঙ্গে মিশতে পারছে না কেউ।

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৫:০৭

গবেষণায় জানা গেল, দুই ভিন্ন প্রজাতির কুকুরের সংকর যে ‘ডিজ়াইনার ডগ’দের এখন রমরমা পাশ্চাত্যে, তাদের আচরণেও চোখে পড়ছে বিরাট ফারাক। কেউ অতি উগ্র, কেউ রামভিতু, অন্য কুকুরের সঙ্গে মিশতে পারছে না কেউ। বিজ্ঞান হয়তো সমাধানও বলে দেবে, তা বলে কি মানুষের দোষ কমে কিছু? ইচ্ছাপূরণের নামে নিজ দম্ভকে রূপ দিতে সেই কবে থেকে সে শিব গড়তে বাঁদর, মানুষ গড়তে দানবের জন্ম দিয়ে আসছে। জিন পাল্টে যাওয়া হাঁসজারুরা কেন ব্যাকরণ মানবে আজ?

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dogs Behaviour Research

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy