Advertisement
E-Paper

মাধ্যমিকের পরই মাদ্রাসা বোর্ডের চূড়ান্ত পরীক্ষার ফলঘোষণা! কী ভাবে দেখা যাবে ফল?

মুর্শিদাবাদের বহরমপুর বিতরণ কেন্দ্র, নদিয়ার ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, দার্জিলিঙের সামসিয়া হাই মাদ্রাসা-সহ বিভিন্ন কেন্দ্রে থেকে মার্কশিট বিতরণ করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২২:২১

— প্রতীকী চিত্র।

মাধ্যমিকের সঙ্গেই ফলপ্রকাশ হবে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল চূড়ান্ত সেমিস্টারের। পাশাপাশি ফাজিলের পুরনো পাঠ্যক্রমে এবং ফাজিলের তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষারও ফলপ্রকাশ হবে ৮ মে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী শুক্রবার কলকাতার বিধাননগরে মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে দুপুর ২টো নাগাদ মাদ্রাসার ফলপ্রকাশ করা হবে। গত ২৯ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১৪ ফেব্রুয়ারি।

৮ মে দুপুর আড়াইটে থেকে অনলাইনে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এ জন্য https://www.wbbme.org বা,

https://www.wbbmeexam.org/marksheet/login-এ গিয়ে দেখতে হবে। উচ্চ মাধ্যমিকের মতো সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার পরীক্ষা হচ্ছে মাদ্রাসা বোর্ডের ফাজিলেও। বিভিন্ন কেন্দ্র থেকে ওইদিনই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

মুর্শিদাবাদের বহরমপুর বিতরণ কেন্দ্র, নদিয়ার ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, দার্জিলিঙের সামসিয়া হাই মাদ্রাসা, কোচবিহারের সুক্তাবারি একরামিয়া হাই মাদ্রাসা, পূর্ব মেদিনীপুরের পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা, পশ্চিম মেদিনীপুরের এসএমআই হাই মাদ্রাসা, বর্ধমান হাই মাদ্রাসা, বাঁকুড়ার কে হাই মাদ্রাসা, এবং বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসা থেকে বিতরণ করা হবে।

Results
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy