Advertisement
E-Paper

এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া-তে ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত?

আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৭:১৪
এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ায়।

এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ায়। ছবি: সংগৃহীত।

এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সার্টিফায়েড সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪১টি। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ হওয়া দরকার। তবে, এ ছাড়াও আরও অনেক যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদনের জন্য । সেগুলি জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে মূল বেতন হবে ১৫ হাজার টাকা।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ৫ জুন ইন্টারভিউ হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। তবে ইন্টারভিউতে বসার আগে প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ করা করতে হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Airport Authority of India Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy