Advertisement
E-Paper

কোল ইন্ডিয়ায় কর্মখালি, বেতন প্রতি মাসে দেড় লক্ষ টাকা

আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৭:০২
কোল ইন্ডিয়ায় কাজের সুযোগ।

কোল ইন্ডিয়ায় কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

কোল ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভরত কোকিং কোল লিমিটেড-এ নিয়োগ করা হবে কর্মী। সিকিউরিটি বিভাগে সিনিয়র অ্যাডভাইসর পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া দরকার। অবসরপ্রাপ্ত, আইপিএস হিসাবে ১৪ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থী আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে দেড় লক্ষ টাকা।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে কোল ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। শেষে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে অথবা মেল করতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোল ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

coal india Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy