Advertisement
E-Paper

ট্রপিক্যালে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বয়স হওয়া চাই ৩৫ বছরের মধ্যে

প্রতি মাসে বেতন হবে ১৮ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৮:৪২
ট্রপিক্যাল।

ট্রপিক্যাল। ছবি: সংগৃহীত।

ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

ল্যাবরেটরি টেকনিশয়ান নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে নেওয়া হবে কর্মী। প্রতি মাসে বেতন হবে ১৮ হাজার টাকা। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন-সহ দ্বাদশ শ্রেণি পাশ হওয়া চাই। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি-তে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারের বিভিন্ন কাজে দক্ষতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যালের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া দরকার। ২৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Calcutta School Of Tropical Medicine WB Govt Jobs Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy