Advertisement
E-Paper

রাজ্যে সিআইডিতে কর্মখালির বিজ্ঞপ্তি, বিভিন্ন পদে মাসিক বেতন হবে দেড় লক্ষ টাকা

পদ অনুযায়ী প্রার্থীদের অনলাইন/ লিখিত পরীক্ষা/ প্র্যাক্টিকাল পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৭:৪৮
 রাজ্যে সিআইডিতে কর্মখালির বিজ্ঞপ্তি।

রাজ্যে সিআইডিতে কর্মখালির বিজ্ঞপ্তি। প্রতীকী ছবি।

রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিার্টমেন্ট (সিআইডি)-তে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানানো যাবে অনলাইনেই। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, ম্যালওয়্যার ফরন্সিক এক্সপার্ট, ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিস্টস, ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৯। সমস্ত পদেই নিয়োগের পর মাসিক বেতন হবে দেড় লক্ষ টাকা।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদের জন্য প্রার্থীদের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ আইটি/ কম্পিউটার সায়েন্সে বাচেলর্স বা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স বা এমটেক চিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বিসিএ/ এমসিএ অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ আইটি/ কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন জানাতে পারবেন। একইসঙ্গে থাকতে হবে ১ থেকে ৩ বছরের পেশাদারি অভিজ্ঞতাও। সিইএইচ/ ওএসসিপির মতো অন্যান্য সার্টিফিকেশন থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ অনুযায়ী প্রার্থীদের অনলাইন/ লিখিত পরীক্ষা/ প্র্যাক্টিকাল পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সিআইডি-র ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। জমা দিতে হবে সমস্ত নথিও। এই বিষয়ে আরও বিশদে জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy