Advertisement
E-Paper

প্রকাশিত হল সিটেট-এর অ্যাডমিট কার্ড, চলতি বছরে দু’দিন পরীক্ষা হবে ১৪০টি শহরে

অ্যাডমিট কার্ডে প্রার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, শিফট এবং পরীক্ষাকেন্দ্রের নাম-সহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে। যদি কোনও ভুল থাকে তা দ্রুত সিবিএসই-কে জানাতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭
প্রকাশিত হল সিটেট-এর অ্যাডমিট কার্ড।

প্রকাশিত হল সিটেট-এর অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।

২০২৬-এর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র তরফে। প্রার্থীরা সিটেট-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোডের জন্য সিটেট-এর ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগইন করতে হবে। অ্যাডমিট কার্ডে প্রার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, শিফ্‌ট এবং পরীক্ষাকেন্দ্রের নাম-সহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে। যদি কোনও ভুল থাকে তা দ্রুত সিবিএসই-কে জানাতে হবে।

চলতি বছর প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, সেই কারণে আগে পরীক্ষার জন্য একটা দিনই ঠিক করা হলেও, পরে সিবিএসই দিনক্ষণ পরিবর্তন করে। সিবিএসই-র বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিন নয়, দু’দিন ধরে পরীক্ষা হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ঘোষণা করেছে সিবিএসই। ১৪০টি শহরে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। পেপার ১ শুরু হবে বেলা আড়াইটে থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পেপার ২ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, চলবে বেলা ১২টা পর্যন্ত। মোট ২০টি ভাষায় পরীক্ষা হবে। ইংরেজি, হিন্দি, বাংলা, অসমীয়া, তামিল, তেলুগু, তিব্বতি, মণিপুরি, মরাঠি, গারো, খাসি, মালয়ালম, মিজ়ো, নেপালি, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, পঞ্জাবি, সংস্কৃত এবং উর্দু ভাষায় পরীক্ষা হবে।

মূলত কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্কুলে পড়ানোর জন্য সিটেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রথম থেকে পঞ্চম শ্রেণি, প্রাথমিক স্তরে যে সকল প্রার্থী পড়াতে চান তাঁদের পেপার ১ উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তর পড়ানোর জন্য পেপার ২ উত্তীর্ণ হতে হয়। আর যদি কেউ প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াকে পড়াতে চান, সে ক্ষেত্রে দু’টি পেপারেই উত্তীর্ণ হতে হয়।

CTET Admit Card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy