Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ইংরেজি কথোপকথন-এর পাঠ! কোথায়, কবে মিলবে সুযোগ?

কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:৫৯
শিক্ষাক্ষেত্রে কোথায় কী চলছে!

শিক্ষাক্ষেত্রে কোথায় কী চলছে! ছবি: সংগৃহীত।

পাঠ্যক্রমের বাইরে গিয়েও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নানা পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

১। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং

সংশ্লিষ্ট বিষয়ের উপর সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে নিউ টাউনের রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।

কোথায় হবে—প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস হবে।

কত দিন চলবে— ৫০ ঘণ্টা।

কোর্স মূল্য—২৯,৫০০ টাকা।

ভর্তির প্রক্রিয়া— প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

২। ‘স্পোকেন ইংলিশ এবং সেল্ফ ম্যানেজমেন্ট’

সংশ্লিষ্ট বিষয়ের পাঠ দেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

আয়োজক— প্রতিষ্ঠানের সমাজবিদ্যা বিভাগ

কোথায় হবে— অনলাইন এবং অফলাইনে।

কত দিন চলবে— ৩০ ঘণ্টা।

কারা যোগ দিতে পারবেন— স্নাতক পড়ুয়া।

আসন—৮০

আবেদনের শেষ দিন— ২২ মার্চ।

৩। ‘সেরামিক ডিজ়াইন’ নিয়ে বিশেষ কোর্স

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।

কোথায় হবে— ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগে।

আসন সংখ্যা— ৩০।

কত দিন চলবে— এক বছর।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।

কোর্সমূল্য— ৮ হাজার টাকা

আবেদনের শেষ দিন— ১৬ এপ্রিল।

৪। গবেষক শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা সভা আয়োজন করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

আয়োজক— বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।

কবে—২৪ মার্চ।

কত দিন চলবে— একদিন।

কারা যোগ দিতে পারবেন— গবেষক, শিক্ষক এবং অধ্যাপক।

৫। সাহিত্য-সংস্কৃতি আন্দোলন

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের বাংলা বিভাগে।

কত দিন চলবে— দু’দিন।

কবে— ২৪ ও ২৫ মার্চ।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, গবেষক।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy