দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই কর্মশালা, সার্টিফিকেট কোর্স বা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি জাতীয় স্তরের আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। এনইপি ওরিয়েন্টেশন অ্যান্ড সেনসিটাইজেশন প্রোগ্রাম
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) তরফে উচ্চশিক্ষা, গবেষণা-সহ একাধিক বিষয় নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারে।
কবে— ৩০ জুন থেকে ৯ জুলাই।
কত দিন চলবে— আট দিন।
কারা যোগ দিতে পারবেন— ফ্যাকাল্টি, গবেষক এবং শিক্ষাবিদ্রা।
২) কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গি: শিক্ষা-গবেষণা জগৎ এবং সমাজের জন্য গল্প বলার ক্লাস
বিভিন্ন অভিজ্ঞতা ও ভাবনাকে গল্পের মাধ্যমে শিক্ষা জগৎ এবং সমাজের কাছে তুলে ধরার লক্ষ্যে সার্টিফিকেট প্রোগ্রামের আয়োজন করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানের আশুতোষ মিউজ়িয়াম অফ ইন্ডিয়ান আর্ট।
কবে— ৩ অগস্ট থেকে ১৮ অগস্ট।
সময়— ৩০ ঘণ্টা।
কোর্সমূল্য— এক হাজার টাকা।
আসন— ৫০টি।
কারা যোগ দিতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তরের পড়ুয়া, ফ্যাকাল্টি, গবেষক থেকে যে কোনও আগ্রহী ব্যক্তি।
৩। নারী সুরক্ষা-নিরাপত্তা: আইন, স্বাস্থ্য ও সুস্থতা
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের উইমেন্স স্টাডিজ় সেন্টারে।
কবে— ১৬ থেকে ১৯ জুন।
কত দিন চলবে— চার বছর।
কারা যোগ দিতে পারবেন— স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক।
৪। জাফরান চাষ
জাফরান চাষ কী ভাবে করা হয় তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অনলাইনে
আসন সংখ্যা— ১০।
কবে— ১৩ ও ১৪ জুলাই।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।
কোর্সমূল্য— ৫ হাজার ৪০০ টাকা।
৫। উদ্যান ও পরিবেশ-সৌন্দর্য রক্ষণাবেক্ষণ
‘ল্যান্ডস্কেপ অ্যান্ড গার্ডেন মেনটেন্যান্স’-এর খুঁটিনাটি পড়াবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অনলাইনে
আসন সংখ্যা— ১০।
কবে— ২০ থেকে ২২ জুলাই।
সময়—সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।
কোর্সমূল্য— ৫ হাজার ৪৪০ টাকা।