Advertisement
E-Paper

প্রকাশিত হল ইউজিসি নেট-এর অ্যাডমিট কার্ড, পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পাশাপাশি ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীদের ‘আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। পরীক্ষার দিন দু’টি কাগজই সঙ্গে রাখতে হবে পড়ুয়াদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৫:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইউজিসি নেট জুন ২০২৬ সেশনের আয়োজিত হতে চলেছে। ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটি)। মোট ৮৭টি বিষয়ের পরীক্ষা হবে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন দু’টি শিফটে এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি, কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানোর জন্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পাশাপাশি ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীদের ‘আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। পরীক্ষার দিন দু’টি কাগজই সঙ্গে রাখতে হবে পড়ুয়াদের।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

প্রথমে ইউজিসি নেট-এর https://ugcnet.nta.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।

তা হলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার নির্ধারিত কেন্দ্রের ঠিকানা, রিপোর্টিংয়ের সময়সূচি এবং পরীক্ষার দিনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি-সহ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। পরীক্ষার্থী নাম-সহ কোনও তথ্য ভুল রয়েছে মনে হলে, এনটিএ-এর তরফে সহায়তা করা হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাহায্যের জন্য যে ফোন নম্বর দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে। ২২ জুন প্রথম শিফটে ভিসুয়াল আর্টস, মিউজ়িয়োলজি অ্যান্ড কনজ়ারভেশন, পঞ্জাবি, তামিল, ভূগোল, মরাঠি, সাঁওতালি, এডুকেশন-সহ আরও নানা বিষয় রয়েছে। সম্পূর্ণ তালিকা এনটিএ-এর ওয়েবসাইট থেকে মিলবে। চলতি বছর উত্তর-পূর্বের চারটি রাজ্যের জন্য আরও কেন্দ্র বরাদ্দ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং সিকিম-এ একটি করে পরীক্ষাকেন্দ্র সংযোজন করা হয়েছে। উল্লিখিত রাজ্যের নামসাই, কাকচিং, বিষ্ণুপুর এবং চেরাপুঞ্জি কেন্দ্রগুলি পরীক্ষার্থীরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। উল্লিখিত রাজ্যগুলি ছাড়াও অসম, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার পরীক্ষার্থীরাও প্রতিবেশী রাজ্যে কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

UGC NET
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy