রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। পাশাপাশি, জাতীয় কর্মশালা, আলোচনাসভাও হয়ে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান। এ ছাড়াও রইল রাজ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্য।
১) ‘সেরামিক ডিজ়াইন’ নিয়ে বিশেষ কোর্স
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।
কোথায় হবে— ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স অধীনস্থ ভিস্যুয়াল আর্টস বিভাগে।
আসন সংখ্যা— ৩০।
কত দিন চলবে— এক বছর।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
কোর্সমূল্য— ৮ হাজার টাকা
আবেদনের শেষ দিন— ১৬ এপ্রিল।
২) গ্রন্থাগারের রূপান্তরমূলক ভূমিকা
সংশ্লিষ্ট বিষয়ের উপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক আলোচনা সভার আয়জন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে।
কত দিন চলবে— এক দিন।
কবে— ২৪ মার্চ।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২০ মার্চ।
৩) গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা
সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
কত দিন চলবে— এক দিন।
কবে— ১৯ মার্চ।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
৪) বাংলায় দলিত: সাহিত্য-সংস্কৃতি আন্দোলন
কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের বাংলা বিভাগে।
কত দিন চলবে— দু’দিন।
কবে— ২৪ ও ২৫ মার্চ।
কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, গবেষক।
৫) শতবর্ষের আলোকে ফিরে দেখা: নচিকেতা ঘোষ ও গৌরীপ্রসন্ন মজুমদার
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর জাতীয় স্তরের আলোচনাসভা আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের কণ্ঠসঙ্গীত বিভাগে।
কত দিন চলবে— দু’দিন।
কবে— ২৪ ও মার্চ।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, লেখক ও গবেষকেরা।