Advertisement
E-Paper

প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত পড়ুয়া পাবেন নিট ইউজি পুনঃপরীক্ষায় বসার সুযোগ! নির্দেশ আদালতের

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানিতে যশকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:১২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিট ইউজি-র প্রশ্নফাঁসে জড়িয়েছিলেন পরীক্ষার্থীও। অভিযুক্ত যশ যাদবকে গ্রেফতারও করা হয়েছিল। আপাতত তিনি তিহাড়ে রয়েছেন। কিন্তু আগামী ২১ জুন ফের বসবেন পরীক্ষায়।

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে যশের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানিতে বলেন, “সব পড়ুয়ারই শিক্ষার অধিকার রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ থাকলে, তাঁকে পরীক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।” পাশাপাশি তাঁকে বোনের বিয়েতে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে।

সিবিআই তদন্তে উঠে আসে ৩ মে-র পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুক্ত ছিলেন যশ যাদব। গ্রেফতার করে তিহাড় জেলে তাঁকে রাখা হয়েছিল। বোনের বিয়েতে যাওয়ার অনুমতি চেয়ে ১৫ দিনের অন্তর্বতীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আদালত তাঁর সেই আবেদন আংশিক ভাবে মঞ্জুর করেছে। ২২ জুন যশ নিজের বোনের বিয়েতে উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন। তবে পরীক্ষা দিতে হবে হেফাজতে থেকেই।

অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে বলেন, “অভিযুক্ত যশ যাদবকে জেল হেফাজতে থেকেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন যাতে সময় মতো ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে যান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সুরক্ষিত ভাবে ফিরে আসেন, তা সুনিশ্চিত করতে হবে তিহাড় জেল কর্তৃপক্ষকে।” সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার বিষয়ে কোনও আপত্তি জানায়নি। নিয়ামক সংস্থার তরফে তাঁর অ্যাডমিট কার্ডও পাঠানো হয়েছে।

সিবিআই-এর তদন্তে মোট ১৩ জন অভিযুক্তদের গ্রেফতার করে হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম এই যশ যাদব। আয়ুর্বেদ স্নাতকের পড়ুয়া শুভমের কাছ থেকে তিনি প্রশ্নপত্র পেয়েছিলেন, পরে তা ১০ লক্ষ টাকার বিনিময়ে জয়পুরের বাসিন্দা মঙ্গিলাল বিওয়ালের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এ সংক্রান্ত অভিযোগের সাপেক্ষে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত করছে সিবিআই।

Question Paper Leak CBI National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy