বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড ইন টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ের (গেট) ফল। এ বার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তি এবং চাকরির সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। এ জন্য আইআইটি রুরকি-র তরফে প্রকাশ করা হয়েছে সময়সূচি।
২০২৪ থেকে ২০২৬ সালে গেট উত্তীর্ণেরা কমন অফার অ্যাক্সেপ্টেন্স পোর্টালের (কোঅ্যাপ) মাধ্যমে এমটেক কোর্সে ভর্তি এবং চাকরির সুযোগ পাবেন। পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ মিলবে।
আরও পড়ুন:
পোর্টালের মাধ্যমে গেট উত্তীর্ণেরা মোট ১০টি রাউন্ডে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রথম থেকে দশম রাউন্ডের সমগ্র প্রক্রিয়া চলবে ১১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত। রেজিস্ট্রেশনের দিন এখনও ঘোষণা করা হয়নি।
প্রতি রাউন্ডেই পড়ুয়ারা নানা প্রতিষ্ঠানে ভর্তির এবং চাকরির সুযোগ গ্রহণ করার সুযোগ পাবেন। আবার একটি বিকল্প বেছে নিয়ে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করার সুযোগ পাবেন। অনেকে আবার নির্ধারিত রাউন্ডে কোন পছন্দসই বিকল্প না পেলে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষাও করতে পারবেন।