সামাজিক উন্নয়ন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাণ্ডি থেকে। প্রতিষ্ঠানের স্কুল অফ হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর তরফে পড়ানো হবে এই বিষয়। পড়ুয়াদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
‘ডেভেলপমেন্ট স্টাডিজ়’ নিয়ে আইআইটি মান্ডি থেকে এমএ ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে। আগামী অগস্ট থেকে শুরু চলতি বছরের ক্লাস। পড়ুয়াদের ক্লাসরুম নির্ভর পঠনপাঠনের পাশাপাশি উন্নয়নমূলক কাজের প্রশিক্ষণও দেওয়া হবে। স্নাতকোত্তরে প্রতিষ্ঠান নির্ধারিত নম্বর থাকলে ইন্টিগ্রেটেড পিএউচডি-র সুযোগও পাবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বিএ, বিএসসি, বিটেক বা বিই-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। যাঁরা চূড়ান্ত বর্ষের ফলাফলের অপেক্ষায়, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কোর্সে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ১০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ২০০ টাকা। আগামী ৬ এপ্রিল আবেদনের শেষ দিন। কোর্সের ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে।