Advertisement
E-Paper

গেট নম্বরের ভিত্তিতেই মিলবে এমএ এবং এমটেক-এ সুযোগ! উদ্যোগী আইআইটি, মাদ্রাজ

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে কোর্সে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৮:০১
IIT Madras

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

আইআইটি মাদ্রাজের তরফে চালু করা হল নতুন চারটি কোর্স। কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে চারটি বিষয়ের পাঠ্যক্রমে ভর্তির সুযোগ মিলবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, জননীতি, সেমিকন্ডাক্টার মেটিরিয়ালস, রোবোটিক্স এবং কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং ফর মেকানিক্যাল সিস্টেমস বিষয় পড়ানো হবে। পড়ুয়ারা জননীতিতে এমএ এবং বাকি বিষয়ে এমটেক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। উদ্দেশ্য, প্রযুক্তি, উৎপাদন, ম্যানেজমেন্ট-এর মতো ক্ষেত্রে পেশাপ্রবেশের পথ সুগম করতেই চালু করা হবে এই সব কোর্স।

জননীতির এমএ কোর্সটি প্রশাসনিক কাঠামো, জননীতি বিশ্লেষণ সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। যাতে তাঁদের ভবিষ্যতে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি এবং গবেষণার সুযোগ বৃদ্ধি পায়। অন্য দিকে, এমটেক-এর কোর্সগুলি সেমিকন্ডাক্টার টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, রোবোটিক্স বিষয়ে পড়ুয়াদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে।

সমস্ত কোর্সের জন্য পড়ুয়াদের স্নাতক যোগ্যতার পাশাপাশি উত্তীর্ণ হতে হবে গেট-এ। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে উত্তীর্ণ গেট-এ।

পড়ুয়াদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে কোর্সে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৬০০ টাকা। আবেদন প্রক্রিয়া ২৮ মার্চ থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। কোর্সের ক্লাস শুরু ২৭ জুলাই থেকে।

Indian Institute of Technology Madras PG Admission 2026 MTech Admission 2026 PG Programme 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy