Advertisement
E-Paper

দ্বাদশের পড়াশোনা কোটায়, রাজ্য জয়েন্টের ‘ফার্স্ট বয়’ শাশ্বত খেলেন দাবা, ভালবাসেন আগাথা ক্রিস্টি

ছোটবেলা থেকেই অঙ্কের পোকা শাশ্বত রাজ্য জয়েন্টে প্রথম হলেও এখনও স্থির করতে পারেননি ঠিক কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন। যদিও তিনি জানিয়েছেন, বিশেষ কোনও প্রতিষ্ঠানের প্রতি তাঁর পক্ষপাত নেই। ইচ্ছে রয়েছে প্রথম সারির কোনও আইআইটি প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:১২
শাশ্বত বন্দ্যোপাধ্যয়।

শাশ্বত বন্দ্যোপাধ্যয়। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯২,৭৫৩ জন। এঁদের মধ্যে প্রথম হয়েছেন বিধাননগরের বাসিন্দা শাশ্বত বন্দ্যোপাধ্যায়।

ছোটবেলা থেকেই অঙ্কের পোকা শাশ্বত রাজ্য জয়েন্টে প্রথম হলেও এখনও স্থির করতে পারেননি ঠিক কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন। যদিও তিনি জানিয়েছেন, বিশেষ কোনও প্রতিষ্ঠানের প্রতি তাঁর পক্ষপাত নেই। ইচ্ছে রয়েছে কোনও আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার। আপাতত সেই লক্ষ্যেই এগোনো। এমনকি কোন বিষয় নিয়ে পড়বেন, তা-ও নাকি স্থির করেননি। তিনি জানান, কাউন্সেলিংয়ের উপর নির্ভর করবে কোন বিষয় নিয়ে পড়বেন তিনি। তবে, শাশ্বতের ঝোঁক কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে শাশ্বত পেয়েছেন ৯৬.২ শতাংশ। রাজস্থানের কোটার নালন্দা অ্যাকাডেমি থেকে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে।

পরীক্ষার সময় নিজেকে আরও মনোযোগী করে তুলতে ছক কষতেন দাবার বোর্ডে। শাশ্বত বলেন, ‘‘দাবার প্রতি আমার সব সময়েই একটা আলাদা টান ছিল, বিশেষ করে অনলাইনে স্পিড চেস-এর বিষয়ে। পরীক্ষা প্রস্তুতির দিনগুলিতে মন শান্ত করার প্রধান উপায়ই ছিল এই খেলা।’’

শুধু দাবাই নয়, কম-বেশি সব ধরনের খেলাই ছোট থেকে খেলেছেন তিনি। তবে নির্দিষ্ট কোনও খেলায় নিজেকে খুব পারদর্শী তকমা দিতে নারাজ তিনি। যদিও সব কিছুর মধ্যে ক্রিকেট সবচেয়ে প্রিয়। শাশ্বতের কথায়, ‘‘খেলাধুলার মধ্যে ক্রিকেটের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। আমি স্পিন বোলিং করি, যদিও আমার বলে মাত্র ০.০১ ডিগ্রি টার্ন বা স্পিন হয়!’’ লন টেনিস ও টেবিল টেনিস খেলতেও বেশ ভাল লাগে শাশ্বতের। বর্তমানে ফিফা বিশ্বকাপের দিকেও নজর রয়েছে তাঁর। লিয়োনেল মেসি তাঁর মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। অবসর সময় কাটে আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস পড়ে।

WBJEE WBJEE RESULTS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy