Advertisement
E-Paper

কিছু ঘণ্টার অপেক্ষা! প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল, কী ভাবে দেখবেন?

বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৮:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার, বেলা দেড়টার সময় প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের ফল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্স বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।

রাজ্য জয়েন্ট বোর্ড সূত্রের খবর, চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

কী ভাবে দেখবেন ফল?

প্রথমে পরীক্ষার্থীদের https://wbjeeb.nic.in/ বা https://wbjeeb.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘ডব্লুবিজেইই ২০২৬ র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।

তা হলেই ফলাফল দেখতে পাওয়া যাবে। পরবর্তী সুবিধার জন্য ফলাফলের একটি প্রিন্ট আউট করে রাখা ভাল।

বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হয়েছিল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছিল। পরীক্ষায় উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে বলেও জানানো হয়েছিল।

২৪ মে পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশ হচ্ছে ১৮ জুন। নতুন সরকার গঠনের পর রাজ্যের মধ্যে এটি প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতি বছরের মতো এ বারেও মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস পরীক্ষাকেন্দ্রে সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অসৎ কাজ করলে বা বেআইনি কাজ করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে বলেও জানানো হয়েছিল বোর্ডের তরফে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র‍্যাঙ্কের মাধ্যমে।

WBJEE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy