Advertisement
E-Paper

অ্যাস্ট্রোফিজিক্স, বায়োটেকনোলজি ও আরও একটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রেসিডেন্সিতে, দিতে হবে প্রবেশিকা

দু’বছরের কোর্স, চারটি সেমেস্টারে ভাগ করা। অ্যাস্ট্রোফিজিক্স-এ ১৮টি আসন রয়েছে। বায়োটেকনোলজি-তে ৩০টি এবং ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি বিষয়ে ২০ জন ভর্তি হতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৫:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে পড়ার আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাস্ট্রোফিজিক্স, বায়োটেকনোলজি, ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স কোর্সে ভর্তি নেওয়া হবে। দু’বছরের কোর্স, চারটি সেমেস্টারে ভাগ করা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে। যে সকল পড়ুয়া স্নাতকের শেষ বর্ষে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

১৮ জুলাই প্রবেশিকা পরীক্ষা হবে। তিনটি বিষয়েরই একই দিনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে ১২টা থেকে, চলবে ২টো পর্যন্ত। অ্যাস্ট্রোফিজিক্স-এর ক্ষেত্রে ২৫টি এমসিকিউ থাকবে। বায়োটেকনোলজি, ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি বিষয়ে ৫০টি এমসিকিউ-এর উত্তর লিখতে হবে। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। অ্যাস্ট্রোফিজিক্স-এ ১৮টি আসন রয়েছে। বায়োটেকনোলজি-তে ৩০টি এবং ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি বিষয়ে ২০ জন ভর্তি হতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনমূল্যও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Presidency University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy