Advertisement
E-Paper

অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ! অতীতের জটিলতা না কি অন্য কিছু? তদন্তে পুলিশ

বেঙ্গালুরুর পিআর নগরের এক আবাসনে থাকেন কৃষি। পুলিশি তদন্তে উঠে এসেছে, অভিনেত্রীর বাড়ি থেকে যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে তাঁর নাম বৈশাখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৫:৫৬
কৃষির বাড়ি থেকে উদ্ধার দেহ!

কৃষির বাড়ি থেকে উদ্ধার দেহ! ছবি: সংগৃহীত।

অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। বেঙ্গালুরুর পিআর নগরের ঘটনা। কন্নড় অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সি এক যুবকের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

পিআর নগরের এক আবাসনে থাকেন কৃষি। পুলিশি তদন্তে উঠে এসেছে, অভিনেত্রীর বাড়ি থেকে যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে তাঁর নাম বৈশাখ। তিনি নাকি বুধবার রাতে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হয়েছেন বৈশাখ। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বৈশাখ যখন আত্মঘাতী হন, তখন সেই বাড়িতে কেউ ছিলেন না বলেও জানায় পুলিশ। সেই সময়ে কৃষিও নাকি বাড়িতে ছিলেন না। বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিলেন তিনি।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পিআর নগর পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করে তারা। ৩৩ বছরের যুবকের দেহ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে, এমনই জানানো হয়েছে পুলিশের তরফে।

সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। কী ভাবে কৃষির বাড়িতে বৈশাখ ঢুকলেন, তাঁর কাছেও সেই বাড়ির চাবি ছিল কি না, সে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রী ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রেই উঠে এসেছে বৈশাখের ‘বিতর্কিত’ অতীতের কথাও। স্ত্রীর সঙ্গে নাকি নানা জটিলতা তৈরি হয়েছিল বৈশাখের। সেই সব সমস্যা বহু দিন ধরেই চলছিল। তার পর থেকে নাকি ঘন ঘন তিনি কৃষির বাড়িতে এসে থাকতেন। অতীতে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়েছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৈশাখ নাকি অরবিন্দ রেড্ডী নামে এক ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ায় অতীতে এক বার গ্রেফতার হয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে বৈশাখের মৃত্যুর যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

কৃষির বাড়িতে বৈশাখের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় চলচ্চিত্রজগতেও। কী ভাবে অভিনেত্রীর বাড়িতে এমন হল, সেই প্রশ্ন উঠছে। ৩৬ বছর বয়সি অভিনেত্রী কর্নাটকের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy